তারেকের হস্তক্ষেপে এক ঘন্টার মধ্যেই অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজের মনেই মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অফিসে বসে কাজ করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক তখনই দরজা খুলে উদভ্রান্তের মতো তাঁর ঘরে ঢুকে পড়লেন সচিবালয়েরই কর্মী খন্দকার শামিম। কাঁদতে কাঁদতে জানান, ‘তার ছেলে স্কুল থেকে ফেরার পথেই অপহৃত হয়েছে। যে কোনও উপায়ে অপহৃত ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক।’ এক অসহায বাবার কান্নায় নিজেকে স্থির থাকতে পারেননি প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গেই পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ফোন করে যে কোনও ভাবেই হোক অপহৃত ছাত্রকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরানোর নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় ঝাঁপিয়ে পড়েন রমনা বিভাগের পুলিশ। ঘন্টাখানেকের মধ্যেই ছাত্রটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘সচিবালয়ের সাধারন কর্মচারি খন্দকার শামিমের ছেলে খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচ জন তাকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে মারধর করা হয়। এরপর শামিমকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়। নাহলে মেরে ফেলার হুমকি দেয়। ছেলের আপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর দফতরে  কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন শামিম। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে বিপদের কথা জানান। সব শুনে সঙ্গে সঙ্গেই পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ওই নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েন রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম। প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। কোন নম্বরে টাকা পাঠানো হবে, তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে দেরি করছিল। দর কষাকষিও চলে। একপর্যায়ে মুক্তিপণ ১০ হাজার টাকায় নেমে আসে। মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির মধ্যে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অপহরণকারীদের  অবস্থান শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা। এরপর ওই ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।’

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক