গত বছরে ১৫ লক্ষেরও বেশি বাংলাদেশি পেয়েছেন ভারতের ভিসা

গত ২০১৯ সালে ভিসা পেয়েছিলেন ১৬ লক্ষ বাংলাদেশের নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরে ১৫ লক্ষ বাংলাদেশি পেয়েছিলেন ভারতীয় ভিসা (VISA)। এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার তিনি তুলে ধরেন গত বছরের পরিসংখ্যান। বলেন, এই সংখ্যা বিশ্বে রেকর্ড গড়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের দিকে খেয়াল রেখে পরিষেবা আরও দ্রুত ও সহজলভ্য করার কথা ভাবা হচ্ছে। বাড়ানো হচ্ছে ভিসা কেন্দ্র। আরও বলেন, স্থলবন্দরগুলোকে আরও কার্যকর করা ও আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বর্তমানে বাংলাদেশে ১৪টি সেন্টার আছে।

তাঁর বক্তব্য, কলকাতা এবং দিল্লির বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশের পণ্য রফতানি করার পদক্ষেপ এবং বেসরকারি উদ্যোক্তাদের পারস্পরিক বিনিয়োগ ভারত ও বাংলাদেশ- এই দু’ই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।

এদিন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি  মো. সাইফুল ইসলাম প্রস্তাব দেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে বিশেষ ডুয়েল কারেন্সি কার্ড প্রচলন করার। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরের প্রস্তাব, ভারতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটেরযোগসূত্র স্থাপন। যাতে বাংলাদেশ থেকেই পণ্যের মান যাচাই করা যায়।

উল্লেখ্য, গত ২০১৯ সালে ভিসা পেয়েছিলেন ১৬ লক্ষ বাংলাদেশের নাগরিক। করোনার সময় সীমান্ত বন্ধ থাকলেও ভিসা পেয়েছিলেন ২ লক্ষ ৩০ হাজার জন। যার মধ্যে ১ লক্ষ ৯৬ হাজার ভিসা দেওয়া হয়েছিল মেডিক্যাল ইস্যুতে।  

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু