ভয়াবহ হামলা সত্বেও দমলেন না হিন্দুরা, নোয়াখালীতে বেড়েছে দুর্গাপুজোর সংখ্যা

এবার জেলায় আরও ছয়টি জায়গায় নতুন পুজো শুরু হয়েছে। অর্থা‍ৎ ১৭৫টি মণ্ডপে এবার পুজো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: এক বছর আগে দুর্গাপুজোর সময়ে নোয়াখালীর (Noakhali) চৌমুহনীর একাধিক দুর্গাপুজোর মণ্ডপ ও মন্দিরে হামলা চালিয়েছিল মুসলিম মৌলবাদীরা। হামলায় প্রাণ গিয়েছিল দুজনের। সেই হামলার ক্ষতও এখনও শুকোয়নি। কিন্তু এক বছর আগের সেই দুঃষহ স্মৃতিকে পিছনে ফেলে এ বছর নতুন উদ্যমে দুর্গাপুজোয় মেতে উঠেছেন নোয়াখালীর হিন্দুরা। গত বছরের তুলনায় চলতি বছরে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে।

গত বছর দুর্গাপুজোর সপ্তমীর রাতে নোয়াখালীর চৌমুহনীর বেগমগঞ্জ (Begumgunj) সহ বিভিন্ন জায়গায় মণ্ডপ ও মন্দিরে হামলা চালিয়েছিল মৌলবাদীরা। চৌমুহনী এলাকার অন্তত ১১টি পুজোমণ্ডপ ও ৬টি মন্দিরে হামলা চালানো হয়। বেগমগঞ্জের ছয়ানীতে একটি পুজোমণ্ডপ, একটি কালি মন্দির ও দুর্গাপুরে একটি পুজোমণ্ডপে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল। গোটা বিশ্বেই ওই হামলার ঘটনায় মুখ পুড়েছিল শেখ হাসিনা সরকারের। বেশ কয়েকজন হামলাকারীকে আটক করা হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। আর তাতে ক্ষোভে ফুঁসছেন হিন্দুরা।

তবে সেই ক্ষোভ মনে পুষে রেখে চলতি বছরে মা দুর্গার আবাহনে মেতে উঠেছেন।  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (Bangladesh Puja Udjapan Parishad)  নোয়াখালী জেলা শাখা সূত্রে জানা গিয়েছে,  গত বছর ২০২১ সালে জেলায় ১৬৯টি মণ্ডপে প্রতিমা পুজো এবং ছয়টি মণ্ডপে ঘট পুজোর আয়োজন করা এবার জেলায় আরও ছয়টি জায়গায় নতুন পুজো শুরু হয়েছে। অর্থা‍ৎ ১৭৫টি মণ্ডপে এবার পুজো হচ্ছে। তার মধ্যে চৌমুহনী পুরসভাসহ বেগমগঞ্জে ২৫টি মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বেগমগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জয় ভূঁইঞা এ বিষয়ে বলেছেন, ‘গত বছর যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার ক্ষত এখনও শুকোয়নি। এ বছর পুজোমণ্ডপ ও মন্দিরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাধিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও খুব একটা ভরসা রাখতে পারছি না।’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস পাক ব্যাটার

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ