‘পরীর সঙ্গে আর সম্পর্ক ঠিক হবে না, যা খুশি করুক’, বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রাজ

পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দুদিন থেকেই নেটপাড়া উত্তাল। স্বামী রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগে ফেসবুক ভরিয়েছেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। মাস কয়েক ধরেই রাজ এবং বিদ্যা সিনহা মিমের সম্পর্ক ঘিরে সন্দেহ প্রকাশ করছেন পরীমণি। আর সবটাই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। তখন থেকেই সূত্রপাত। তার মধ্যেই গত শুক্রবার পরীমণি সোশ্যাল মিডিয়ায় এসে আবারও বোমা ফাটালেন। জানিয়েছিলেন, রাজকে বরাবরের জন্যে ছুটি দিচ্ছেন। ছাদ আলাদা হয়েছে তাঁদের। এরপর বর্ষবরণের ভোরে বিছানায় রক্তারক্তি অবস্থার দুটি ছবি পোস্ট করে আবারও বোমা ফাটান পরী। জানান, রাজের সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছেদের কী কারণ, সবটাই সাংবাদিক সম্মেলনে এসে জানাবেন অভিনেত্রী।

কিন্তু গতকাল বিকেলেই অভিমত পাল্টিয়ে জানান ছেলে ও স্বামীর সম্মানের জন্যে তিনি সাংবাদিক সম্মেলন করবেন না। তবে তিনি রাজের সঙ্গে আর থাকবেন না। রাজ্যের মুখের দিকে তাকিয়ে বারবার অত্যাচার সহ্য করেও পড়েছিলেন রাজের সঙ্গে, তবে আর নয়। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত মোট পাঁচটি বিয়ে করেন অভিনেত্রী। পঞ্চম বিয়েটাও টিকল না তাঁর। তবে এই পর্যন্ত রাজ নিশ্চুপ ছিলেন। এবার রাজ মুখ খুললেন। ঢাকা সংবাদ অনুযায়ী, সোমবার রাজ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।’ স্বামী-স্ত্রীর সম্পর্ক আর জোড়া লাগবে কিনা, সেই প্রসঙ্গে রাজ জানান, ‘না, আর হবে না।’

গতকাল পরীমণি ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ সম্পর্কে বলেন, ‘আমি এখন চুপচাপ আছি, কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’ এদিকে রাজ গতকাল রাতেই ছেলের জন্য শুভ কামনা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না, হ্যাপি নিউ ইয়ার।’

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের