জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাহাজ ভাঙতে বা কাটতে গিয়ে সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস নির্গমন করে নিহত ৯ শ্রমিক। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙার কারখানায়। বিষাক্ত গ্যাসের জেরে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। আজ, শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলায় ফিরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। সেখানে পুরনো জাহাজ ভাঙার পর স্টিল রিসাইকেল করে বিক্রিও করা হয় বলে জানান স্থানীয়রা।

সীতাকুণ্ড থানার পুলিশ আধিকারিক (তদন্ত) মুহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাহাজ কাটার সময়ে, গ্যাস লিক হয়ে মারা গিয়েছেন নয়জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সম্ভবত বিষাক্ত কোনও গ্যাস ছিল। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় তিন-চারজন অসুস্থ হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অন্তুত পাঁচজন শ্রমিক। নিহতরা সকলেই ওই কারখানার শ্রমিক। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের নাম, পরিচয় জানা গিয়েছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) মনসুর আলি (৪০) ও নাসিরউদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

আরও পডুন: কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, ‘শুক্রবার সকালে কারখানাটির ভিতর থেকে গ্যাস বের হতে দেখা যায়। কারখানাটির ভিতর থেকে বের হওয়া গ্যাসের গন্ধের তীব্রতা এত বেশি ছিল যে সাগরে ইলিশ ধরতে যেতে পারিনি। ওই কারখানার পাশে থাকা খালে প্রবেশ করতে পারিনি আমরা কেউ। প্রায় এক কিলোমিটার দূরে ঘাটে গিয়ে নৌকা রাখতে হয়।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল