রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এখন দুর্বল নিম্নচাপ রুপে পরিণত হয়ে অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ১২ ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে ক্রমশ এগিয়ে যাবে ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও একেবারে স্বস্তি মিলবে না। আগামিকাল শনিবার থেকেই বাতাসে আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে দিকে দিকে বৃষ্টি চলবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামিকাল শনিবার স্বাধীনতা দিবসেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এই দুই জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এছাড়াও গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পডুন: নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

আগামিকাল শনিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে পূর্বাভাস হাওয়া অফিসের। মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে উত্তরবঙ্গের ডালটনগঞ্জে। সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি অক্ষরেখাটি। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাতাসে সেই কারণে উত্তরবঙ্গে শনিবার থেকেই দুর্যোগ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামিকাল পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যদিও আগামী ১৯ আগস্টের পর উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ২০ আগস্টের আশেপাশে একই অঞ্চলে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল