শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন আওয়ামী লীগ নেতাদের একাংশ। আর ওই বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইপো শেখ হেলালউদ্দিন। গত সোমবার রাতে নিউটাউনের গোপন ডেরায় বৈঠকে বসেছিলেন বিদ্রোহী আওয়ামী লীগ নেতারা। বৈঠকে শেখ হেলাল ছাড়াও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহমুদুল হাসান রিপন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে শেখ হাসিনার নিয়োগ করা শেখ ফজলুল করিম সেলিমকে মানা হবে না। শেখ হাসিনা নিজের সিদ্ধান্ত না বদলালে দল ভেঙে নয়া দল গঠন করা হবে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলের সবচেয়ে সিনিয়র প্রেসিডিযাম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। যিনি শেখ হাসিনার পিসতুতো ভাই। বঙ্গবন্ধু কন্যার ওই সিদ্ধান্ত আগুনে ঘৃতাহুতি দিয়েছে। গত সোমবার কলকাতায় ঘাঁটি গেড়ে থাকা আওয়ামী লীগের নেতারা নিউটাউনে দলের নেতা শেখ হেলালউদ্দিনের বাড়িতে জরুরি বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শেখ সেলিমকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না। হাসিনা নিজের সিদ্ধান্ত না বদলালে দল ভেঙে নতুন দল গঠন করা হবে।

বৈঠকে হাজির আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘২০২৪ সালের ৫ অগস্টের পর দল পুনর্গঠিত করতে বিশেষ কোনও ভূমিকা নেননি শেখ সেলিম। নিজের পরিবার ও ব্যবসা বাঁচাতেই ব্যস্ত ছিলেন। সাংগঠনিকভাবে আওয়ামী লীগের ক্ষতি করেছেন। দলের বিভিন্ন স্তরে বিতর্কিত লোকজনকে বসিয়েছেন। নেতা-কর্মীদের সঙ্গে কখনও ভাল ব্যবহার করেননি। শেখ হাসিনার জমানায় ১৫ বছর ধরে নিজের আখের গুছিয়েছেন।’ বৈঠকে একাধিক নেতা পরবর্তী সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবির নানককে নিয়োগ করার দাবি তুলেছেন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কথায়, ‘নানক ভাই দীর্ঘদিন ধরেই দলের জন্য কাজ করে যাচ্ছেন। কলকাতায় থেকেও বাংলাদেশে দলকে পুনরায় সংগঠিত করার বিষয়ে বিশেষ অবদান রেখেছেন। তাই নানক ভাইকে এবার গুরুত্ব দিতে হবে।’

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…