খালেদার শেষকৃত্যে অংশ নিতে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছলেন জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানতে বাংলাদেশে পৌঁছাছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল জয়শঙ্করের ঢাকা যাওয়ার কথা। বুধবার বিশেষ বিমানে করে প্রতিবেশী দেশে পৌঁছালেন জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশি সময় দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর আসার খবর নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন এস জয়শঙ্করকে বহনকারঈও ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রেছে।  খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন পাকিস্তানের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র ইসহাক দারের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের সূত্র  জানিয়েছে খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ইসহাক দার বুধবার   ঢাকায়  যাবেন। আজ দুপুর ২ টোয় সম্পন্ন হবে শেষকৃত্য । খালেদার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তাঁর স্বামী স্বামী জিয়াউরের পাশে সমাধিস্থ করা হবে।

আরও পড়ুন: খালেদার শেষকৃত্যে সামিল হতে ঢাকায় যাচ্ছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর

জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই শোকবার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদি। শোকবার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। এই শোক সহ্য করার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবারকে দান করেন।’‌

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?