একুশে পদক পাচ্ছেন সত্যজি‍ৎ রায়ের ‘অশনি সংকেত’-এর ‘অনঙ্গ বউ’ ববিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান ‘একুশে পদক’ পাচ্ছেন কিংবদন্তি পরিচালক সত্যজি‍ৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবির নায়িকা ববিতা। ছবিতে অনঙ্গ বউয়ের চরিত্রে অভিনয় করে এপার ও ওপার বাংলার দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা ববিতা ‘একুশে পদক’ পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এতদিন বাদে হলেও ‘একুশে পদক’ পাচ্ছি শুনে খানিকটা ভাল লাগছে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রজ্ঞাপনও জারি হয়নি। তাই যতক্ষণ না চিঠি পাচ্ছি, ততক্ষণ এর চেয়ে বেশি প্রতিক্রিয়া জানাতে পারছি না।’

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তদারকি সরকারের তরফে চলতি বছরের ‘একুশে পদক’ প্রাপকদের নাম ঘোষণা করা হয়। অভিনয়ের ক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ববিতাকে। সঙ্গীতের ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন দেশের ব্যান্ড গানের জনক হিসাবে পরিচিত আইয়ুব বাচ্চু। এছাড়া ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায়  ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদকেও ‘একুশে পদক’ দেওয়া হচ্ছে।

১৯৫৩ সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় ফরিদা আক্তার ১৯৬৮ সালে ভগ্নোপতি তথা বাংলাদেশের প্রখ্যাত পরিচালক জহির রায়হানের হাত ধরে পর্দায় অবিষেক ঘটে তাঁর। ‘সংসার’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল “সুবর্ণা”। জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম “ববিতা” হয়ে যায়। ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ববিতার অভিনয় জগতের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘অশনি সংকেত’।১৯৭৩ সালে এই চলচ্চিত্রে “অনঙ্গ বৌ” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন। ১৯৯৩ সালে ভারতে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ১৯৭৩ সালে ভারতে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ববিতাকে দেখে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন। তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানারকম পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ বলেন, “আমি অনেক খুশি, আমি “অনঙ্গ বউ” আজকে পেয়ে গিয়েছি।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের