রাস্তা সম্প্রসারণে অধিগ্রহণ করা হল শেখ হাসিনার জমি

জমি অধিগ্রহণ বাবদ প্রধানমন্ত্রীর পরিবারকে ৫১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির ঘটনাই বটে। টাঙাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত থাকা রাস্তা সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হল প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনার (Sk. Hasina) জমি। শুধু প্রধানমন্ত্রীর মালিকানাধীন জমিই নয়, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wajed Joy) ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের (Saima Wajed Putul) জমিও অধিগ্রহণ করা হয়েছে। তিন জনের মালিকাধীন ২৬ শতাংশ জমি অধিগ্রহণ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমি অধিগ্রহণ বাবদ প্রধানমন্ত্রীর পরিবারকে ৫১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তার মধ্যে শেখ হাসিনা পেয়েছেন ৫২ হাজার ৩১২ টাকা। ক্ষতিপূরণের চেক প্রধানমন্ত্রীর একান্ত সচিবকে হস্তান্তর করা হয়েছে।

সূত্রের খবর, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার (M A Wajed Mia) মৃত্যুর পর ওয়ারিশ সূত্রেই রংপুরের পীরগঞ্জে জমি পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sk. Hasina), তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajib Wajed Joy) ও সায়মা ওয়াজেদ পুতুল (Saima Wajed Putul)। ওই জমির উপর দিয়েই সম্প্রসারিত হবে টাঙাইল-রংপুরের মহাসড়ক। জেলা প্রশাসনের আধিকারিকরা প্রথমে প্রধানমন্ত্রীর জমিতে হাত দেওয়ার সাহস পাচ্ছিলেন না। কেননা, ওই জমির সঙ্গে প্রধানমন্ত্রী এবং তাঁর পুত্র-কন্যার আবেগ জড়িত। তাই ওই জমিরতে হাত না দিয়ে রাস্তা ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে প্রকল্পের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছিল।

বিষয়টি নিয়ে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য তথা জাতীয় সংসদের অধ্যক্ষ (Bangladesh Parliament speaker) শিরীন শারমিন চৌধুরীর (shereen sharmin chaudhury) দ্বারস্থ হন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। জমি নিয়ে সমস্যার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে আনেন জাতীয় সংসদের অধ্যক্ষ। সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘সবার জমি অধিগ্রহণ হলে, আমারটা কেন হবে না? রাস্তার জন্য সাধারণ মানুষের জমি নেওয়া হচ্ছে, আমার জমি সবার আগে নেওয়া হোক।’ প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচেন সড়ক ও জনপথ অধিদফতরের আধিকারিকরা। পীরগঞ্জের ফতেহপুর বুজরুক মৌজার চার নম্বর দাগে ছয় শতাংশ এবং পাঁচ নম্বর দাগে আট শতাংশ বাণিজ্যিক জমি অধিগ্রহণ করা হয়েছে। ওয়াজেদ মিয়ার মৃত্যুতে ওয়ারিশসূত্রে ওই জমির মালিক হয়েছেন সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী