উত্তাল সমুদ্র, মধ্যরাতে বরিশালে আছড়ে পড়বে সিত্রাং

সমুদ্রে যেতে নিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিত্রাংয়ের ভয়ে তটস্থ বাংলাদেশ। আজ সোমবার গভীর রাতে সাতক্ষীরা উপকূল থেকে বরিশাল উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। তবে সোমবার সন্ধ্যার পর তীব্র জলোচ্ছ্বাস শুরু হবে। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অভিমুখ বরিশাল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর রীতিমতো উত্তাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকা এবং ঢাকা সংলগ্ন এলাকায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। কোনও কোনও এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির খবর এসেছে।

আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ৩০ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব এলাকার পাশাপাশি নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি বান্দরবা, কক্সবাজার, রাঙামাটি, ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে,  আজ  সকাল ৯টা বেজে ২৫ মিনিটে মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৯ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় সিত্রাং। চট্টগ্রাম বন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থান করছিল এবং এটি আরও কিছুটা জোরদার হয়ে উত্তর পূর্ব  দিকে অগ্রসর হতে পারে।

আরও পড়ুন সুন্দরবনে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী , চলছে মাইকিং ও নজরদারি

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!