হাসিনাকে ফেরাতে দিল্লির উপর চাপ তৈরিতে দুই প্রত্যর্পণ বিশেষজ্ঞকে ভাড়া ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফাঁসির সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপরে চাপ তৈরিতে দুই্ প্রত্যর্পণ বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ করল মোল্লা ইউনূস সরকার। ওই দুই আইনজীবী হলেন টোবি ক্যাডমান ও অ্যানাসথাশিয়া মেডভেসকায়া। গত ১৯ নভেম্বরই গোপনে এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে (ফ্লাইট নম্বর-ইকে ৫৮৬) দুবাই হয়ে ঢাকা পৌঁছেছেন। ঢাকায় পৌঁছেই বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন রাজাকার বিচারপতির সঙ্গে দফায়-দফায় বৈঠক করেছেন। আইন ও বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক সেরে নিয়েছেন। সূত্রের খবর, দিল্লি সরকারের কাছে পাঠানো চিঠির খসড়া তৈরিতে সাহায্য করছেন দুজনে।

ব্রিটিশ আইনজীবী টোডি কাডম্যান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকারদের আইনজবী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসির দড়ি থেকে বাঁচাতে মামলা লড়েছিলেন। প্রতি দিন আইনজীবী হিসাবে তিনি এক কোটি টাকা করে নিতেন। যদিও মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে জড়িতদের ফাঁসি থেকে বাঁচাতে পারেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামী-সালাউদ্দিন কাদের চৌধুরীদের বিচার চলার সময়ে কাডম্যানের সহযোগী ছিলেন খুনের আসামী তথা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মোহাম্মদ তাজুল ইসলাম। ইউনূসের দয়ায় শেখ হাসিনার বিচার মামলায় সরকারের প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ পেয়েছিলেন ‘রগকাটা’ শিবির হিসাবে পরিচিত ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সন্ত্রাসী তাজুল। প্রধান কৌঁসুলি হিসাবে দায়িত্ব পাওয়ার পরে তিনিই কাডম্যানকে বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে কাডম্যানকে দেওয়া হচ্ছে চার কোটি টাকা। গত ১৫ মাস ধরে বাংলাদেশ সরকারের কাছ থেকে মোট ৬০ কোটি টাকা নিয়েছেন রাজাকারদের নয়া ‘মসিহা’ কাডম্যান। বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ‘যমুনা’র মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা ডলারে রূপান্তর ঘটিয়ে ব্রিটেনে পাঠানো হয়েছে।

আইন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘টোব কাডম্যানের পরামর্শেই শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় ব্রিটিশ আইনজীবী অ্যানাসথাশিয়া মেডভেসকায়াকে ভাড়া করা হয়। তাঁর সঙ্গে বাংলাদেশ সরকারের ৩০ কোটি টাকার চুক্তি হয়েছে। আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ মেডভেসকায়া আন্তর্জাতিক বিচার আদালত এবং ইউরোপীয় মানবাধিকার আদালতে রাশিয়ার হয়ে আইনি লড়াইয়ের দায়িত্ব সামলেছিলেন। আন্তর্জাতিক সালিশ এবং প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়েও বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ