সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। সোমবার (১৫ জুন) রাত সাড়ে নয়টায় আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করছে ইউরোপের অন্যতম শক্তি তথা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার স্পেন। কিন্তু প্রথম ম্যাচে শুরু থেকে দলে থাকছেন না ক্ষিপ্র গতির  লামিনে ইয়ামাল। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লামিনে। গত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন। তাঁর পুর্নবাসন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এই ম্যাচের শুরু থেকে নেই ইয়ামাল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ‘শুরুতে নামানো হচ্ছে না লামিনেকে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম ম্যাচে লামিনে ইয়ামালের পাশাপাশি অ্যাথেলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস ও ওসাসুনার ভিক্টর মুনোজকেও পাচ্ছে না স্পেন। আক্রমণে ভাগে মিকেল ওইয়ারসাবালের সঙ্গে থাকছেন বার্সেলোনার গাভি ও ফেরান তোরেস। কেপ ভার্দের বিপক্ষে  স্পেনের প্রথম একাদশে কারা থাকছেন? গোলরক্ষক: উনাই সিমন। রক্ষণ: মার্কোস ইয়োরেন্তে এমেরিক লাপোর্ত ,পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া। মাঝমাঠে-ফাবিয়ান রুইজ, গাভি, রদ্রি ও পেদ্রি। ফরোয়ার্ড: ফেরান তোরেস ও মিকেল ওইয়ারসাবাল

অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে বিশ্ব ফুটবলের অজ্ঞাতকুলশীল কেপ ভার্দে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বিশ্বকাপের ‘ফেভারিট’ দলগুলোর অন্যতম স্পেন। তবে, কেপ ভার্দে কোচ বুবিস্তা কোনও চাপ নিচ্ছেন না। হার-জিত ভুলে খেলাকে উপভোগ করার মন্ত্র দিয়েছেন শিষ্যদের। সাংবাদিক সম্মেলনে বুবিস্তা বলেছেন, ‘আমরা আগেই বলেছি, বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসা  আমাদের জন্য ছিল ফুটবলের চেয়েও বেশি কিছু প্রাপ্তি। সাংস্কৃতিক, সঙ্গীতময় শৈল্পিক অর্জনের মতো।’

 

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ