এই মুহূর্তে

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজের দফতরে কাজকর্ম কিভাবে চলছে তা সরেজমিনে পরিদর্শনের জন্য বুধবার (৪ মার্চ) অফিস খোলার নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিসংস্কার কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন ভূমি প্রতিমন্ত্রী। কিন্তু গিয়ে যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ মন্ত্রী মহোদয়ের। তখনও অফিসের সরকারি বাবুরা আসেননি। শেষ পর্যন্ত অফিসের বারান্দাতেই আধ ঘন্টার বেশি বসে রইলেন মন্ত্রী মশায়। সরকারি অফিসের এমন কর্মসংস্কৃতি দেখে বেজায় নাখুশ হয়েছেন। কার্যালয়ের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নয়টা বেজে পাঁচ মিনিটে সিদ্ধিরগঞ্জের ভূমিসংস্কার অফিসে আচমকা হাজির হন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। অফিস খোলার পর পাঁচ মিনিট পেরিয়ে গেলেও কোনও আধিকারিক কিংবা কর্মীর দেখা পাননি। বরং দরজা ছিল তালাবন্ধ। সাতসকালে মন্ত্রীকে দেখে খানিক বিস্মিত হন ভূমিসংস্কার কার্যালয়ে কাজের জন্য আসা সাধারন মানুষ। অফিস বন্ধ থাকায় বারান্দায় রাখা একটি চেয়ারে বসে আপেক্ষা করতে থাকেন মন্ত্রী মশায়। আধ ঘন্টা কেটে যাওয়ার পরে একে একে অফিসের কর্মী ও আধিকারিকরা হাজির হতে থাকেন। মন্ত্রী মশায়কে দেখে ভূত দেখার মতো চমকে যান।

দেরি করে অফিসে আসার জন্য মন্ত্রীর প্রশ্নবাণের মুখে পড়ে অনেকেই অসংলগ্ন জবাব দেন। তাতে আরও চটে যান মন্ত্রী মশায়। পরে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার সময়ে মন্ত্রী মশায় বলেন, ‘এই ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে। এতে কোনও অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।’ কেন নির্ধারিত সময়ে অফিসের দরজা খোলা হল না তা জানতে চেয়ে সিদ্ধিরগঞ্জ ভুমি সংস্কার কার্যালয়ের আধিকারিক নাসির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করের বক্তব্য, ‘আমি ব্যক্তিগত কারণে অর্ধ দিবস ছুটিতে ছিলাম। ফলে সরাসরি সেখানে যেতে পারিনি। তবে, আমি যতদূর জেনেছি, প্রতিমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের পাননি। প্রতিমন্ত্রী স্যার অনেকক্ষণ অপেক্ষাও করেছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হল না বরের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

পাকিস্তানকে খুশি করতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষিদ্ধ করলন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte