মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে তুর্কি নাগরিককে ভর্তি করা হল হাসপাতালে

ওই তুর্কি নাগরিক সত্যিই মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে পিসিআর টেস্ট (PCR Test) করানোর সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ পর্যন্ত কী সব চেষ্টাই জলে গেল? জবাব জানতে অবশ্য আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। কিন্তু মঙ্গলবার দুপুরে সংক্রামক ব্যাধি হিসেবে পরিচিত মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে (Turkish national) মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে (Dhaka Infectious Disease Hospital) ভর্তি করা হয়েছে। দুপুরেই তার্কিশ এয়ারলাইন্সের (Turkish Airlines ) বিমানে চেপে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport) নেমেছিলেন তিনি। আর মাঙ্কিপক্স (Monkeypox) সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই শোরগোল বেঁধে গিয়েছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও ওই তুর্কি নাগরিক সত্যিই মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে পিসিআর টেস্ট (PCR Test) করানোর সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন বেলা বারোটা নাগাদ তার্কিশ এয়ারলাইন্সের বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৩২ বছর বয়সী তুর্কি নাগরিক আকসি আলতে (Akshi Alte)। তাঁর শরীরের উপসর্গ দেখে তিনি মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্ত বলে সন্দেহপ্রকাশ করেন বিমানবন্দরের আধিকারিকরা। সঙ্গে সঙ্গে তাঁকে বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রে (Airport Health Centre) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি। পিসিআর পরীক্ষার রিপোর্ট পেলে জানা যাবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষেই মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।

ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। আফ্রিকার (Africa) বাইরে এই প্রথম ইউরোপে (Europe) ওই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। ফলে মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে বাড়তি সতর্ক থাকার জন্য বিভিন্ন দেশকে আগাম সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। সেই সতর্ক বার্তার পরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মাঙ্কিপক্সে আক্রান্তদের চিকি‍ৎসার জন্য ১০ বেডের হাসপাতালও প্রস্তুত করা হয়েছে।

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি