মমতার পদাঙ্ক অনুসরণ তারেকের, ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য চালু করলেন বিশেষ ভাতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) তারেকের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ‘ঈদের আগেই দেশের ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করা হচ্ছে। নির্বাচনী প্রচারে তারেকের দেওয়া প্রতিশ্রুতি পূরণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ওপার বাংলায় দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেই ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-সিপিএম ও কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, ‘ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিয়ে আসলে ধর্মীয় তোষণ করছেন মমতা।’ তবে ওই সমালোচনাকে গায়ে মাখেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি ছিল, ‘ইমাম ও মুয়াজ্জিনরা অত্যন্ত গরিব। মাসিক সম্মানী দিয়ে সরকার তাদের খানিকটা কষ্ট লাঘবের চেষ্টা চালাচ্ছে।’

মমতার দেখানো পথে হেঁটেই ভোটের আগে কট্টরপন্থী মুসলিমদের মন জয়ে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ওই এক ঘোষণাতেই কুপোকা‍ৎ হয়েছিল ধর্ম ব্যবসায়ীর দল হিসাবে পরিচিত জামায়াতে ইসলামী। বহু জায়গায় ইমাম ও মুয়াজ্জিনরা সরাসরি বিএনপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এদিন তারেকের উপদেষ্টা মাহদি আমিন জানান, ‘ভোটের আগে ইমাম-মুয়াজ্জিন সহ ধর্মীয় গুরুদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তারেক রহমান। প্রাথমিকভাবে বেশ কয়েকটি জায়গায় ঈদের আগেই ওই ভাতা দেওয়া হবে। তার পরে পর্যায় ক্রমে সারা দেশ জুড়েই এই প্রকল্প চালু হবে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ‘ভোটের প্রচারে তারেক রহমান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করা হবে।’

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?