বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়ছেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপেক্ষার প্রহর গোনা শেষ। আগামিকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এক অনন্য রেকর্ড গড়তে চলেছেন। কী সেই রেকর্ড? স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তাজউদ্দিন আহমেদতিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন তার বয়স ছিল মাত্র ৪৬ বছর। শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৫২ বছর। নব্বইয়ের দশকে সংসদীয় গণতন্ত্র ফেরার পর খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন, তখন তার বয়স ছিল ৪৬ বছর। ১৯৯৬ সালে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন, তখন তার বয়স ছিল ৪৯ বছর। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন ৬০ বছর বয়সে।

যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘দীর্ঘদিন জেল খাটা, ১৭ বছর নির্বাসনে থাকার মতো বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তারেক। বাবা প্রয়াত জিয়াউর রহমান যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তারেক ছিলেন অনেক ছোট। ফলে রাজনীতির প্যাঁচ-পয়জার বোঝার ক্ষমতা ছিল না তাঁর। মা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তখন কাছ থেকে প্রশাসন ও রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণের মওকা পেয়েছিলেন তিনি। যদিও ক্ষমতার অলিন্দে থাকার সুবাদে দুষ্ট চক্রের খপ্পড়ে পড়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই নিজেকে বদলে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান। যা তাকে তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক রেখেছে।’

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর