‘ডিজেল ‘ভিক্ষা’ দিন’, ভারতীয় রাষ্ট্রদূতকে হাতজোড় করে আর্জি তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে চিড় ধরা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে পুনরায় সু-সম্পর্ক গড়তে উৎসাহী হয়েছেন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। চরম ফল ভুগছে বাংলাদেশও। প্রতিবেশী দেশের কাছে জ্বালানি সঙ্কট মেটাতে সাহায্য চেয়ে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এমনটাই সূত্রের খবর।  

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানিয়েছেন বৈঠকে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে  আলোচনা হয়েছে। তিনি বৈঠক নিয়ে আরও বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য।” তিনি আশাপ্রকাশ করে জানিয়েছেন, দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব। বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়েও তিনি মন্তব্য করেছেন। জানিয়েছেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে আসবেন বিদেশমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ল অপরিশোধিত তেলের দাম, ভারতীদের পকেটে টান পড়বে?

 প্রসঙ্গত, বাংলাদেশে ব্যপক জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।  ঘাটতি মেটাতে তাই বাংলাদেশ সরকার জারি করেছে একাধিক নির্দেশিকা।  বৃহস্পতিবার বাংলাদেশের ক্যাবিনেটের তরফে জানানো হয়েছে, ৫ এপ্রিল থেকে সমস্ত সরকারি-বেসরকারি অফিসের কাজের সময় ১ ঘণ্টা কমানো দেওয়ার কথা। জ্বালানি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ হবে সমস্ত দফতরে। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ৩টে পর্যন্ত।  দেশের বিভিন্ন শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান সবকিছুই সন্ধে ৬ টার পর বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে শপিং কমপ্লেক্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানের ক্ষেত্রে নিয়ম কিছুটা পরিবর্তন করে সন্ধে ৬ টার বদলে ৭ টা করা হয়েছে।  পাশাপাশি, বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানের আলোকসজ্জায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?