নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ‘মাছ চুরি’-র পরে নদীর চর চুরি! মাতলা নদীর চর দখল করে আশ্রম ও পার্ক তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। অভিযোগ, মায়ের নামে আশ্রম তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ইতিমধ্যে বিধায়ককে শোকজ নোটিশ পাঠিয়ে এসডিও অফিসে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে। আশ্রম কর্তৃপক্ষকেও নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ রয়েছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ উঠেছে। মাতলার একপাশের চর দখল করে মায়ের নামে তৈরি করেছেন ‘চাঁদমণি সেবাশ্রম’। পাশাপাশি একটি পার্কও তৈরি করেছেন বলে অভিযোগ। আশ্রম হিসেবে তৈরি হলেও ব্যবসা করা হতো এটি ঘিরে। অভিযোগ, নামমাত্র কয়েকজন বৃদ্ধা থাকেন সেখানে। বাকি সবটাই নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন বিধায়ক। এমনকী, বিলাসবহুল বিশ্রামগারও বানিয়েছেন এই পরেশরাম দাস। বিষয়টি সামনে আসতেই বিধায়ককে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৮ জুন তাঁকে এসডিও অফিসে সমস্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছে। পাশাপাশি ওই দিনের মধ্যেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকেও হাজিরা দিতে বলা হয়েছে।

পরেশরাম দাস বলছেন, তিনি অবৈধভাবে কাজ করেননি। ১৮ জুন সমস্ত নথি নিয়ে তাঁকে এসডিও অফিসে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষকেও নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ‘চাঁদমণি সেবাশ্রম’-র নাম করে ভিতরে ফাইভ স্টার পরিষেবা চলে। 

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন