বিতর্কের মাঝেই বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করল আদানি গোষ্ঠী

প্রথম দিন ৭০ মেগাওয়াট বিদ্যু‍ৎ সরবরাহ করেছে আদানি পাওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার রাতে ঝাড়খন্ডের গোড্ডা বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করে দিয়েছে গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার। সন্ধে সাতটা নাগাদ বাংলাদেশের জাতীয় গ্রিড বা সঞ্চালন লাইনে প্রথম বিদ্যু‍ৎ সরবরাহ করে সংস্থাটি। প্রথম দিন ৭০ মেগাওয়াট বিদ্যু‍ৎ সরবরাহ করা হয়েছে। তবে এই সরবরাহ পরীক্ষামূলক বলে বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

২০১৭ সালের ৫ নভেম্বর গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যু‍ৎ আমদানি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড। ২৫ বছর ধরে বিদ্যু‍ৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছে পিডিবি। ওই চুক্তির পরেই ঝাড়খন্ডের গোড্ডায় এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যু‍ৎ কেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার। সেই বিদ্যুৎ দেশে এনে জাতীয় গ্রিডে যোগ করতে বিশেষ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাবস্টেশন গড়ে তোলা হয়েছে।

এদিন রাতে দেশের বিদ্যু‍ৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) ইয়াকুব ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, ‘প্রথম দিন ৭০ মেগাওয়াট বিদ্যু‍ৎ সরবরাহ করেছের আদানি পাওয়ার। আগামী তিন-চারদিনে ধাপে ধাপে বাড়বে সরবরাহ। কয়েকদিনের মধ্যেই দৈনিক ৭৪৮ মেগাওয়াট বিদ্যু‍ৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ