আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’ মন্তব্য তারেক রহমানের

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য মা’কে হারিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই শোক নিয়েই শুরু করেছেন কাজ। কারণ সামনে রয়েছে বাংলাদেশের নির্বাচন। এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সেখানেই হওয়া বৈঠকে খালেদা পুত্র বার্তা দিয়েছেন যে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বসেছিল বৈঠক। সেখানেই তারেক রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।” এদিন তারেকের সঙ্গে সাক্ষাৎতের সময়ে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। বৈঠকএর তারেক আরও বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে সুস্থ ধারার রাজনীতির জন্য সহনশীলতা নিশ্চিত করা জরুরি।”  তবে সেই সঙ্গেই  তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন  পাশাপাশি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপরেও জোর দেন।

আরও পড়ুন:  আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

বৈঠকে বাম নেতারা জোর দিয়ে বলেন, “১৯৭১-এর স্বাধীনতাবিরোধী কোনো শক্তি যেন বাংলাদেশে আর রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে।” তাঁরা সকলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও সাম্য নিশ্চিতের লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান জানান । বলেন, জাতীয় এই সংকটে আদর্শিক ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক দলগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা জরুরি

 

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ