লজ্জা! এবার বগুড়ায় শতবর্ষের পুরনো মন্দিরের কালী মূর্তির মাথা ভেঙে দিল মৌলবাদীরা

অশান্তির ঘটনা এড়াতে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: দেশে সমানতালেই চলছে হিন্দু মন্দির ও দেব-দেবীর মূর্তির উপরে হামলা। এবার বগুড়া জেলার ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামে শতবর্ষ পুরনো এক মন্দিরের কালীমূর্তির মাথা ভেঙে দিল মৌলবাদীরা। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাধীদের টিঁকিও ছুঁতে পারেনি পুলিশ।

বগুড়া ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, গত একশো বছর পুরনো মন্দিরটিতে প্রতি বছর ধুমধাম করে কালীপুজো হয়। প্রতি বছর নতুন প্রতিমা তৈরি করে পুজো দেওয়া হয়। পুরনো প্রতিমা এক বছর পর্যন্ত মন্দিরেই রাখা হয়। গ্রামের লোকজন মণ্ডপের সামনে দিয়ে যাতায়াতের সময়ে কালী মাকে প্রণাম করেন। মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র শীল সাংবাদিকদের জানান, ‘শনিবার সকাল নয়টা নাগাদ রাজীব শীল নামে গ্রামেরই এক যুবক মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময়ে মা কালীকে প্রণাম করতে গিয়ে দেখেন কালী প্রতিমার মাথা নেই। সঙ্গে সঙ্গেই গ্রামের অন্যান্য বাসিন্দাদের বিষয়টি জানায় সে। স্থানীয় বাসিন্দারা তন্নতন্ন করে খুঁজলেও কোথাও প্রতিমার মাথা পাওয়া যায়নি। পরে পুলিশকে জানানো হয়।’

কালী প্রতিমার মাথা ভেঙে ফেলার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, ধুনট উপজেলার নির্বাহী আধিকারিক সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপাসিন্ধু বালা, ধুনট উপজেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা। ঘটনা ঘিরে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি না হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ভাঙা কালী মূর্তি মন্দিরে না রেখে এদিনই তড়িঘড়ি বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর দুটো নাগাদ আড়কাটিয়া গ্রামে ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেন। নির্মলা বালা নামে এক মহিলা ভক্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘মা কালীর কাছেই বিচার দিয়েছি। তিনি নিশ্চয় এর সঠিক বিচার করবেন।’ গ্রামের আর এক বাসিন্দা মৃত্তিকা দেবনাথ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা সংবাদমাধ্যমকে বলেন, ‘কালী প্রতিমার মাথা ভেঙে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। অশান্তির ঘটনা এড়াতে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6