শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো তিন বিচারপতিই রাজাকার সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে পরিচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, ফাঁসির সাজা শোনানো হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও। লক্ষ্যণীয় যে তিন বিচারপতি দেশত্যাগী প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শুনিয়েছেন তারা তিন জনেই মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীর রোকন (সদস্য)। শুধু তাই নয়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে তিন জনের বাবা-কাকারা রাজাকার বাহিনীর কমান্ডার হিসাবে পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে গণহত্যা ও গণধর্ষণে নেতৃত্ব দিয়েছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে। বাবা ছিলেন আল বদর বাহিনীর কমান্ডার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে দলটির রোকন হন। ১৯৯৩ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারের জোট শরিক জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সুপারিশে বিচার মন্ত্রকে চাকরি পান। ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর নেন।

ট্রাইব্যুনালের আর এক বিচারপতি শফিউল আলম মাহমুদের বাবাও ছিলেন মুক্তিযুদ্ধের বিরোধী। তবে শফিউল নিজে ভোল বদলে খালেদা জিয়ার দলে নাম লেখান। সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ২০১৯ সালে বিএনপির পক্ষ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পরে মোল্লা ইউনূসের জমানায় গত বছরের অক্টোবরে বিএনপির কোটা থেকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই নিয়োগ পান। যদিও তিনি কখনও বিচারকের দায়িত্ব পালন করেননি, এবং বিচারক হওয়ার অন্য কোনও অভিজ্ঞতাও তার নেই। পক্ষপাতের উদ্দেশ্য নিয়েই তাকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের তৃতীয় বিচারপতি মোহিতুল ইনাম চৌধুরীও মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে পরিচিত। তার বাবাও ছিলেন আল শামস বাহিনীর নেতা এনামুল হক চৌধুরী। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য মোহিতুলের স্ত্রী উম্মে ছালেমা হলেন মুক্তিযুদ্ধের কুখ্যাত জল্লাদ মীর কাসেম আলীর ভাগ্নী। মেয়ে তাহজিব রিহান জামায়াতে ইসলামীর মহিলা জঙ্গি সংগঠনের শীর্ষ নেত্রী। শুধু তিন বিচারকই যে রাজাকার পরিবারের সন্তান তাই নয়, প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম থেকে শুরু অন্যান্য সরকারি আইনজীবীরাও মুক্তিযুদ্ধের বিরোধী শিবিরের সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে জড়িতদের আইনজীবী হিসাবে দায়িত্ব সামলেছিলেন।

 

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর