খালেদা জিয়ার দলের সঙ্গে জোট নয়, স্পষ্ট জানিয়ে দিলেন এরশাদপত্নী রওশান

ব্যাঙ্ককে পাঁচ মাস চিকি‍ৎসা শেষে রবিবার দুপুরে ঢাকায় ফিরেছেন রওশান এরশাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে শাসকদল আওয়ামী লীগকে উৎখাত করতে দেশের সব দলকে এক মঞ্চে আনতে উদ্যোগী হয়েছে খালেদা জিয়ার দল। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের বিরোধী ও কট্টর মৌলবাদী সংগঠনের পাশাপাশি একাধিক বামপন্থী দলের সমর্থনও আদায় করে নিতে সক্ষম হয়েছে। লক্ষ্য ছিল, প্রাক্তন সামরিক শাসক হুসেইন মহম্মদ এরশাদের দল জাতীয় পার্টিকে কাছে টানা। কিন্তু বিএনপি নেতাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিলেন এরশাদপত্নী রওশান এরশাদ। রবিবার পাঁচ মাস বাদে দেশে ফিরে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই নেই।’ পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

দীর্ঘ পাঁচ মাস ব্যাঙ্ককে চিকি‍ৎসা শেষে এদিন ঢাকায় ফেরেন এরশাদপত্নী। দলের চেয়ারপার্সনকে স্বাগত জানাতে হযরত শাহজালাল বিমানবন্দরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ভিড় উপচে পড়েছিল। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশান বলেন, ‘ বিএনপির জমানায় জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়। এরশাদ, আমি ও আমার নাবালক সন্তানসহ দলের হাজার হাজার নেতা-কর্মী জেলে ছি‌লেন। জাতীয় পার্টিকে জনসভাও করতে দেওয়া হয়নি। ঢাকাসহ বিভিন্নস্থানে অনেক জনসভায় হামলা চালিয়ে অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। সেই অন্ধকার দিনগুলি আমরা ভুলবো কী করে? তাছাড়া হাওয়া ভবনের দুর্নীতি দেখেছি। বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এরশাদপত্নী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। দুর্নীতি, অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো কিছু ক্রটি রয়েছে। আমি তাঁকে অনুরোধ জানাব, বিষয়গুলি নিয়ে গভীর চিন্তাভাবনা করতে। তাছাড়া মন্ত্রী‌দের আরও আন্তরিক ও সক্রিয় হতে হবে।’

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের