কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কঙ্গোতে মহামারীর আকার ধারণ করেছে ইবোলা ভাইরাস। কিছুতেই কমছে না এর প্রোকোপ। বিশ্বব্যাপী মানুষের মধ্যে আরও তীব্র হচ্ছে উদ্বেগ । বুধবার (২ সেপ্টম্বর) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে ৬,১০০ জনেরও বেশি আক্রান্তের মধ্যে তিন হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বলেই জানিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। 

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ে এই রোগের বিস্তারের কথা ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬,১৮৬ জন রোগীকে শনাক্ত করা হয়েছে এবং ৩,০০৭ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি এখনও পর্যন্ত কঙ্গোতে দেখা সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। ইতিমধ্যেই দেশের ছয়টি প্রদেশে ভাইরাসের সংক্রমণ পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পূর্ব কঙ্গোর চলমান সংঘাত। স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত যাতায়াত, দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো এবং রোগ শনাক্তকরণে সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি স্কুল খুলে যাওয়ায় শ্রেণিকক্ষে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই প্রাদুর্ভাব ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারির মৃত্যুসংখ্যাকেও ছাপিয়ে যেতে পারে। সেই মহামারিতে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস