চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন যাঁরা…

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে হতে চলেছে বহু প্রতীক্ষার অবসান। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান হতে চলেছে। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নানা দেশবিদেশের সদস্যরা। দুই দফায় হবে শপথগ্রহণ। 

আজ বিকেলে মন্ত্রিসভার সদস্যরা দক্ষিণ প্লাজায় শপথ নেবেন । তাঁদের শপথবাক্য পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের এই মেগা অনুষ্ঠানে ভারত, পাকিস্তান ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১ হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও ঢাকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে এককভাবে এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ