‘আওয়ামী লীগকে উ‍ৎখাত করব’, হিযবুত তাহরীর মঞ্চে হুঙ্কার গাজীপুরের পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে  উ‍ৎখাত করতেই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সমাবেশে হাজির হয়ে এমনই হুঙ্কার ছেড়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। একই সঙ্গে হাসিনা জমানার প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুঠপাট চালাতে যাওয়া  হিযবুত জঙ্গিদের গণপিটুনির হাত থেকে রক্ষা করতে না পারার জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছেন তিনি। ইতিমধ্যেই গাজীপুরের পুলিশ কমিশনারের ওই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে। একসময়ে ইসলামী ছাত্র শিবিরের ‘সশস্ত্র ক্যাডার’ হিসাবে পরিচিত নাজমুল করিমকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা। তাঁদের বক্তব্য, ‘হিযবুত তাহরীর সঙ্গে নাজিমুলের ঘনিষ্ঠতা থাকতেই পারে। কিন্তু উর্দি গায়ে ওই জঙ্গিদের সমাবেশে হাজির হয়ে সংবিধান দেশদ্রোহী কাজ করেছেন।’ কেন তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তা জানতে চাওয়া হলে ঔদ্ধত্যের সঙ্গে নাজমুল জবাব দেন, ‘বেশ করেছি।’

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে অবশ্য প্রথমবার প্রতিরোধের মুখে পড়তে হয় তাণ্ডব চালানো হিযবুত তাহরীর জঙ্গিদের। ঢাকার অদূরে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটতরাজ চালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনি খেতে হয় হিযবুত জঙ্গিদের। শেষ পর্যন্ত হিযবুত জঙ্গিদের গিয়ে উদ্ধার করে সেনাবাহিনী। ওই প্রতিরোধেই সিঁদূরে মেঘ দেখে মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর মজলিশ সুরা সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীকে তিনি দেশজুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সত্বর নিধন করার নির্দেশ দেন। যৌথবাহিনী গঠন করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার এবং প্রয়োজনে এনকাউন্টার করার নির্দেশ দেন।

শুক্রবার রাতে লুঠতরাজ চালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনি খাওয়াকে মেনে নিতে পারেননি হিযবুত তাহরীর শীর্ষ নেতা হাসনাত আবদুল্লা-সারজিস আলমরা। এদিন কয়েক লক্ষ টাকা খরচ করে রাজধানী ঢাকা থেকে কয়েকশো হিযবুত জঙ্গি নিয়ে গাজিপুরে হাজির হন তারা। তবে মোজাম্মেল হকের বাড়িতে যাওয়ার হিম্ম‍ৎ দেখাননি। গাজীপুর সহরের রাজবাড়ি সড়কে অবস্থান করেন হিযবুত জঙ্গিরা। সেখানেই হাজির হন হিযবুতের অন্যতম পৃষ্ঠপোষক তথা গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। জঙ্গি জমায়েতে ভাষণও দেন তিনি। ভাষণ দিতে গিয়ে প্রথমে সতীর্থ জঙ্গিদের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘গতকাল রাতে আমাদের ভাইদের (পড়ুন হিযবুত তাহরীর জঙ্গিদের) রক্ষা করতে না পারার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী আওয়ামী লীগের কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে।’

এর পরেই মোল্লা ইউনূস সরকারের আওয়ামী লীগ নিধন যজ্ঞের জন্য নেওয়া অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে বলেন, ‘গত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে তাদের আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। আপনাদের বলছি, আওয়ামী লীগ দেখলেই ধরে আমার হাতে দিন। তার পর তার কী হাল করব দেখবেন।’ ভাষণ শেষে ‘জামায়াত ইসলামী জিন্দাবাদ’, ‘হিযবুত তাহরীর দীর্ঘজীবী হোক’ শ্লোগানও দেন গাজীপুরের পুলিশ কমিশনার।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর