প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবসরের পর নিয়মিত আয়ের পাশাপাশি নিরাপদ বিনিয়োগের খোঁজে অনেকেই ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ভরসা রাখেন। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে। সবচেয়ে বড় সুবিধা, একবার বিনিয়োগ করলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই সুদের হার কার্যকর থাকে। ডাকঘরের যে কোনও শাখায় এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যায়। ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা সম্ভব। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

কারা আবেদন করতে পারবেন

•৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিক।
•স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়।
•স্বেচ্ছাবসর (VRS) নেওয়া ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকা ব্যক্তিরা নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারেন।
•অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা ৫০ থেকে ৬০ বছরের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

কীভাবে আবেদন করবেন

•নিকটবর্তী ডাকঘরে গিয়ে SCSS অ্যাকাউন্ট খোলার আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

•পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, বয়সের প্রমাণ, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
•মনোনীত ব্যক্তির (নমিনি) তথ্য উল্লেখ করতে হবে।
• প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে অ্যাকাউন্ট চালু করা যাবে।

আরও পড়ুনঃ ‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

কী কী সুবিধা মিলবে

•বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ।
•প্রতি তিন মাস অন্তর সুদের টাকা অ্যাকাউন্টে জমা হয়।
•আয়কর আইনের ৮০সি ধারায় বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
•প্রকল্পের মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৩ বছর বাড়ানো যায়।

বছরে কত আয় হতে পারে?

যদি কোনও দম্পতি যৌথ অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হিসাবে বছরে ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ প্রতি তিন মাসে প্রায় ৬১,৫০০ টাকা করে সুদ মিলবে। পাঁচ বছর পূর্ণ হলে জমা রাখা মূল অর্থও ফেরত পাওয়া যাবে।

তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাকাউন্ট বন্ধ করলে নিয়ম অনুযায়ী জরিমানা কাটা হতে পারে। এছাড়া অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে মনোনীত ব্যক্তির হাতে জমাকৃত অর্থ এবং প্রাপ্য সুবিধা তুলে দেওয়া হয়।

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন