হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণীদের কিছু খাওয়ানোর আগে একবার ভাবুন সেটা সত্যিই তার পছন্দের খাবার তো? ভালবেসে খাবার দিতে গিয়েও কখন যে বিপদ ডেকে আনতে পারেন, তার ভয়াবহ উদাহরণ মিলল মধ্যপ্রদেশের ইন্দোরে। হাতিকে আখ খাওয়াতে গিয়েছিলেন এক অটোচালক। মুহূর্তের মধ্যেই শান্ত প্রাণীটি হিংস্র রূপ নেয়।

মধ্যপ্রদেশের ইন্দোরে হাতিকে আখ খাওয়াতে গিয়ে মর্মান্তিক প্রাণ হারালেন ৪৯ বছর বয়সী এক অটোরিকশা চালক। শনিবার সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রাজনগর এলাকায়। মৃতের নাম বিজয় ওরফে লক্ষ্মণ রাও হোলকার। তিনি রাজনগর পুলিশ ফাঁড়ির কাছে ই-সেক্টরের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জৈন সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে উজ্জয়িন থেকে একটি হাতিকে ইন্দোরে আনা হয়েছিল। অনুষ্ঠান শেষে মাহুত হাতিটিকে নিয়ে রাজনগর এলাকায় অনুদান সংগ্রহের উদ্দেশ্যে ঘুরছিলেন। সেই সময় বিজয় হাতিটির কাছে গিয়ে আখ খাওয়ানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই হাতিটি উত্তেজিত হয়ে ওঠে। শুঁড় দিয়ে বিজয়কে জড়িয়ে তুলে আছাড় মারে। এরপর তাঁর বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে যায় হাতিটি। ঘটনাস্থলে উপস্থিত মানুষ ছুটে এসে কোনওমতে তাঁকে উদ্ধার করেন।

প্রথমে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা এমওয়াই হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বিজয় মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই চন্দন নগর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হাতিটির মাহুতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি আবাসিক এলাকায় হাতি নিয়ে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা