ছেলের খুশির জন্যে লন্ডনের ফুটপাথে বসে কী করছেন শাকিব খান?

যুক্তরাষ্ট্রের রাস্তা, পাশে ফুটপাতে বসানো ব্রেঞ্চ, সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছে ছেলে আব্রাম খান জয়। তার ঠিক নিচেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন শাকিব খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনামে একটাই নাম সুপারস্টার শাকিব খান। বিতর্কের একেবারে মধ্যমণি শাকিব খান। এখন আবার তাঁর সঙ্গে জুড়েছে প্রথম স্ত্রী অপু বিশ্বাসের নাম। জল্পনা তাঁদের সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে। সৌজন্যে একটি ভাইরাল ভিডিও। জানা যায়, আইনের চোখে শাকিব-অপু এখনও বৈধ দম্পতি। তাঁদের নাকি এখনও ডিভোর্স হয়ই নি। ২০০৮ সালে শাকিব-অপু ভালবেসে বিয়ে করেন। কিন্তু তাঁদের বিয়ের খবর এবং সন্তানের খবর অনেক পরেই প্রকাশ্যে আসে। একটি টিভি চ্যানেলের প্রচারে এসে অভিনেত্রী নিজেই এই কথা জানিয়েছিলেন। জানা যায়, ২০১৮ সালেই তাঁদের বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলী কে বিয়ে করেন শাকিব খান। তাঁদের ঘরেও সন্তান রয়েছে। সেটাও প্রকাশ্যে আনতে দেননি নায়ক। তবে ২০২২ সালে হঠাৎ করেই বোমা ফাটান বুবলী নিজে। আর বুবলী শাকিবের দ্বিতীয় স্ত্রী এই বিষয়টিও সম্মতি দেন শাকিব খান।

যাই হোক, এখন আর থাকছেন না শাকিব-বুবলী একসঙ্গে। কিছুদিন আগেই বুবলীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছেন শাকিব খান। এখন আবার খবরে শাকিব-অপু আবারও এক হচ্ছেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছেলে জয়কে নিয়ে একসঙ্গে রয়েছেন অভিনেতা এবং তাঁর প্রাক্তন। প্রিয়তমার প্রচারে সেখানে গিয়েছেন শাকিব আর অপু গিয়েছেন তাঁর নিজস্ব কাজে। সেখানে গিয়েই জুটি এক হয়েছেন, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেতেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। এখন আবার দেখা গেল, ছেলের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই বসে পড়েছেন শাকিব খান। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, যুক্তরাষ্ট্রের রাস্তা, পাশে ফুটপাতে বসানো ব্রেঞ্চ, সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছে ছেলে আব্রাম খান জয়। তার ঠিক নিচেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন শাকিব খান। তার পরনে টি শার্ট আর শর্টস। ব্যপারটা কী? মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে নিজেই এই ছবি পোস্ট করেন শাকিব। আর তা নিয়েই জল্পনা শুরু।

যদিও লন্ডনে ছেলের সঙ্গে ঘোরার একাধিক ছবি পোস্ট করেছেন সুপারস্টার। আর বাবা-ছেলের ঘোরাঘুরি প্রসঙ্গে অপু জানিয়েছেন, ‘তাঁদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে জয়। এখানে ওর তো প্রথম আসা। তাছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে। জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। শাকিবও তাঁকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।’ মঙ্গলবার শাকিবের পোস্ট করা ছবিতে দেখা যায়, মাথা নিচু করে বসে আছেন শাকিব, বেঞ্চে চোখ বন্ধ করে দুষ্টু হাসিতে মজে আছেন জয়। দেখেই বোঝা যাচ্ছে, বাবা-ছেলের মিষ্টি রসায়ন চলছে। ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমার বাবাটার সঙ্গে প্রথম ইউএস ট্যুর!’ ছবিটি দেখে বাবা-ছেলেকে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC