কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? দৌড়ে পাঁচ নাম

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় দফার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় দফার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী, দেশের সাংবিধানিক পদে আর থাকতে পারবেন না তিনি। ফলে পরবর্তী রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা  মসিউর রহমান। এদের মধ্যে শিরিন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষের ৯০ দিন থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। সেই হিসেবে আগামী ২৩ জানুয়ারী পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। যেহেতু সাংসদদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাই পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ আওয়ামী লীগের। কেননা বর্তমান সংসদে শেখ হাসিনার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যেহেতু আগামী বছর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাই রাষ্ট্রপতি নির্বাচন শাসকদলের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গিয়েছে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে পাঁচজনের নাম প্রাথমিকভাবে বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁদের মধ্যে এগিয়ে জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী। সংসদের অধ্যক্ষ হিসেবে সবার কাছেই গ্রহণযোগ্য তিনি। কোনও দুর্নীতির অভিযোগ নেই। বিতর্কেও জড়াননি। তাছাড়া মহিলাদের ক্ষমতায়ণের উপরে বিশেষ জোর দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। ফলে শিরিন শারমিন চৌধুরীর সাংবিধানিক প্রধান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নিজের মতামত দলীয় নেতাদের জানাননি শেখ হাসিনা। ফলে জল্পনার পারদ চড়ছেই।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির