কিশোরগঞ্জের ৯৬ বছরের প্রাচীন হিন্দুদের চৌদ্দমাদল মেলা বন্ধ করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই নখদাঁত বের করে হিন্দুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পাক শাসক আয়ুব খান-ইয়াহিয়া খানরা যা করার সাহস দেখাননি, তাই করে দেখাল মোল্লা ইউনূসের প্রশাসন। কিশোরগঞ্জের  অষ্টগ্রামের হাওরাঞ্চলে শতবর্ষী হিন্দুদের চৌদ্দমাদল মেলার অনুমতি দিল না। জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। স্থানীয় উপজেলা নির্বাহী আধিকারিক সিলভিয়া স্নিগ্ধা জানিয়েছেন, ‘নির্বাচনের কারণেই মেলার অনুমতি দেওয়া হয়নি।’ নির্বাচন হতে এখনও ২৫ দিন বাকি। হিন্দুদের মেলা কিভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে, তা নিয়ে ব্যাখ্যা চাইলেও দিতে রাজি হননি জামায়াত শিবিরের সঙ্গে জড়িত ইউএনও।

গত ৯৬ বছর ধরেই অষ্টগ্রামের বাঙালপাড়া ইউনিয়ন খেলার মাঠে চৌদ্দমাদল মেলার আয়োজন করে আসছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। প্রতি বছর মাঘ মাসের চার তারিখ শুরু হয় মেলা। এ বছর আগামিকাল রবিবার (১৮ জানুয়ারি) থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। এখানে ‘নাথমন্দির’ নামের একটি মন্দিরও প্রতিষ্ঠা করা হয়েছে। মেলার সূচনা হয় ১৪টি খোল ও বাদ্যযন্ত্র এবং ১৪ জোড়া করতাল একসঙ্গে বাজিয়ে। তাই মেলার নাম চৌদ্দমাদল। মেলার চারদিন মন্দিরে নাম সংকীর্তনও চলে।

এবছরও মেলা আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতির আবেদন জানিয়েছিলেন মেলার উদ্যোক্তারা। কিন্তু তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মন্দিরে নাম সংকীর্তন চলতে পারে। কিন্তু মেলা নৈব নৈব চ। শেষ মুহুর্তে জেলা প্রশাসন মেলার অনুমতি না দেওয়ায় হতাশ বিক্রেতা ও আয়োজকরা। নাম প্রকাশে অনিচ্ছুক মেলা কমিটির এক কর্তা হতাশ কণ্ঠে বলেছেন, ‘চৌদ্দমাদল মেলা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উ‍ৎসব হলেও সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো এই মেলা। পুরো হাওরাঞ্চলের মানুষরা মেতে থাকতেন আনন্দে। মুসলিমদের ওরশ-মাহফিলে কোনও আপত্তি হয় না জেলা প্রশাসনের। কিন্তু হিন্দুরা কিছু করতে গেলেই হাজারটা বাঁধা। পাক শাসকরা যা করেননি, তাই করছেন ইসলামি জঙ্গিদের গডফাদার ইউনূসের সরকার।’

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক