সাহিত্যিক জাফর ইকবালকে খুনের চেষ্টা মামলায় হামলাকারীর যাবজ্জীবন

অন্য একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বেকসুর খালাস দেওয়া হয়েছে চারজনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: জনপ্রিয় সাহিত্যিক ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় একজনকে যাবজ্জীবন এবং অন্য একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বেকসুর খালাস দেওয়া হয়েছে চারজনকে। মঙ্গলবার সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মূল হামলাকারী ফয়জুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে প্রাণঘাতী হামলার শিকার হন জনপ্রিয় অধ্যাপক তথা কল্পবিজ্ঞানের লেখক মুহাম্মদ জাফর ইকবাল। মঞ্চে উঠে তাঁর মাথা ও ঘাড়ে ছুরি দিয়ে লাগাতার আক্রমণ চালায় মাদ্রাসার ছাত্র ফয়জুল হাসান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মৌলবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানি। আশঙ্কাজনক অঁবস্থায় তাঁকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জনপ্রিয় লেখকের উপরে হামলার ঘটনায় হতচকিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-শিক্ষক ও অন্যান্য দর্শকরা। সম্বিত ফিরে পাওয়ার পরে হামলাকারী ফয়জুলকে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

হামলার ঘটনার পরেই ওই দিন রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৬ জুলাই ফয়জুলসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী আধিকারিক তথা জালালাবাদ থানার তৎকালীন ওসি শফিকুল ইসলাম। ওই বছরের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার