বিয়েবাড়ির ভোজ খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সানাইয়ের সুর, বিয়ের আনন্দ আর আত্মীয়-স্বজনের হাসি-আড্ডায় তখন মেতে উঠেছিল গোটা বিয়েবাড়ি। নতুন জীবনের শুরুতে নবদম্পতিকে ঘিরে ছিল নানা আয়োজন। কিন্তু হঠাৎ সেই আনন্দের ছবিটা বদলে গেল । বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বর-কনে-সহ ৩০ জনেরও বেশি অতিথি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের ভান্ডুপ এলাকায়।

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পরেই একের পর এক অতিথির পেটের যন্ত্রণা, বমি ও ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় তড়িঘড়ি অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২৭ জনকে মুলুন্ডের আগরওয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১১ জন মহিলা, ৯ জন পুরুষ এবং ৭ জন শিশু রয়েছে।  একের পর এক রোগী হাসপাতালে পৌঁছন। চিকিৎসকেরা জানিয়েছেন, সকলেরই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। আপাতত প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

অন্যদিকে, এই ঘটনায় খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন দুই পরিবারের সদস্যেরা। তাঁদের দাবি, বিয়ের অনুষ্ঠানে নিম্নমানের কিংবা বাসি খাবার পরিবেশন করা হয়েছিল। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক দফতরের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। অভিযোগ প্রমাণিত হলে সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং লাইসেন্স বাতিলের দাবিও উঠেছে। বিয়ের আনন্দের রাতে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত দুই পরিবার। ঠিক কী কারণে এতজন অসুস্থ হলেন, তা খতিয়ে দেখা চলছে । 

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের