ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

Share:

নিজস্ব প্রতিনিধি: পালংশাক মানেই সেই চেনা ঝোল বা ডাল দিয়ে রান্না-এমনটা ভাবলে এবার একটু বদল আনুন। রান্নাঘরের পরিচিত পালংশাক দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য স্বাদের আচারি পালংশাক। এই পদ ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায়। খুব বেশি ঝামেলাও নেই, হাতের কাছে থাকা কয়েকটি মশলা দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু পদ।

উপকরণ

পালংশাক- ২ আঁটি

পেঁয়াজ কুচি- ১টি

টমেটো কুচি- ১টি

কাঁচালঙ্কা

রসুন

আদা কুচি- ১ চা চামচ

সর্ষের তেল

জিরে- ১/২ চা চামচ

কালোজিরে – ১/২ চা চামচ

মৌরি – ১/২ চা চামচ

শুকনো লঙ্কা – ১টি

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরে গুঁড়ো – ½ চা চামচ

আমচুর গুঁড়ো – ½ চা চামচ

নুন – স্বাদমতো

চিনি – ১/২ চা চামচ

লেবুর রস – ১ চা চামচ

প্রণালি

প্রথমে পালংশাক ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মোটা করে কেটে রাখুন। চাইলে পালংশাক ১-২ মিনিট গরম জলে সেদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিতে পারেন। এতে শাকের রং সুন্দর থাকবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে জিরে, কালোজিরে, মৌরি এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কুচি করা রসুন ও আদা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে টমেটো দিয়ে দিন। টমেটো নরম হয়ে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত রান্না করুন। এবার হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে ভালভাবে কষিয়ে নিন। নুন ও অল্প চিনি দিয়ে মশলাগুলি আরও একবার মিশিয়ে নিন। কড়াইয়ে কাটা পালংশাক দিয়ে সবকিছুর সঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। পালংশাক থেকেই জল বেরোবে, তাই আলাদা করে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পালংশাক নরম হয়ে গেলে আমচুর গুঁড়ো দিয়ে দিন। সবশেষে লেবুর রস ছড়িয়ে ভালভাবে মিশিয়ে আরও ১-২ মিনিট রান্না করুন। আচারি পালংশাক তৈরি! গরম ভাতের সঙ্গে এই আচারি পালংশাক যেমন জমবে, তেমনই রুটি, পরোটা বা নান দিয়েও পরিবেশন করতে পারেন। চাইলে উপরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে আচারের ঝাঁঝ আরও সুন্দরভাবে ফুটে উঠবে।

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু