ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ মানেই অনেকের চোখে ভেসে ওঠে ডুয়ার্সের ঘন জঙ্গল,  পাহাড়ি নদীর নিরন্তর ছুটে চলা। কিন্তু পরিচিত ভ্রমণপথের বাইরে এখনও লুকিয়ে রয়েছে এমন কিছু অচেনা ঠিকানা, যেখানে পৌঁছলেই মনে হয় প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়ে রেখেছে এক টুকরো স্বর্গ। আলিপুরদুয়ার জেলার জয়গাঁও সংলগ্ন পাহাড়ি গ্রাম ‘গেরিগাঁও’  নিরিবিলি, অপার সবুজে ঘেরা।ভুটানের ফুন্টশোলিংয়ের একেবারে কাছাকাছি এই অঞ্চল। সীমান্ত শহরের কোলাহল পেরিয়ে একটু এগোলেই বদলে যায় দৃশ্যপট। কংক্রিটের ভিড় হারিয়ে যায়, তার জায়গা নেয় পাহাড়ি ঢাল জুড়ে সবুজ বনানী, ঝরনার কলকল শব্দ আর পাখির ডাক। ভোরবেলায় পাহাড়ের গায়ে মেঘের ঘনঘটা,  দুপুরে ঝকঝকে রোদে ঢাকা সবুজ, আর সন্ধ্যায় কুয়াশার নরম চাদরে ঢেকে যাওয়া গ্রাম  দিনের প্রতিটি মুহূর্তে গেরিগাঁও যেন আলাদা রূপে ধরা দেয়। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ তার সরলতা। 

শহুরে জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে প্রকৃতির খুব কাছে কয়েকটা দিন কাটাতে চাইলে এই গ্রাম হয়ে উঠতে পারে আদর্শ গন্তব্য। এখানে সকালে ঘুম ভাঙবে পাহাড়ি হাওয়ার স্পর্শে, জানলা খুললেই চোখে পড়বে মেঘে ঢাকা সবুজ উপত্যকা। বিকেলে কাছের জঙ্গলপথে হাঁটা, নদীর ধারে বসে গল্প, কিংবা শুধু নিস্তব্ধতাকে উপভোগ করা  ।আর সেই ধীরতাতেই লুকিয়ে থাকে আসল শান্তি, পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গের নতুন নাম হিসেবে গেরিগাঁও যে দ্রুত জায়গা করে নিতে পারে, তা বলাই যায়। কারণ এই জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। পাহাড়, মেঘ আর নৈঃশব্দ্যের এই মেলবন্ধন যেন বলে ভিড়ের বাইরে বেরিয়ে এলেই প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো অপেক্ষা করে থাকে।এখানে বিলাসবহুল রিসর্টের চাকচিক্য নেই, আছে স্থানীয় মানুষের আন্তরিকতা। গ্রামের বাসিন্দারাই নিজেদের উদ্যোগে পর্যটনের নতুন পথ খুলতে চাইছেন। ছোট ছোট হোমস্টে, স্থানীয় খাবারের আয়োজন, লোকসংস্কৃতির ছোঁয়া  সব মিলিয়ে গেরিগাঁওকে সাজিয়ে তোলা হচ্ছে এক স্বতন্ত্র গ্রামীণ পর্যটনকেন্দ্র হিসেবে।

শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গেরিগাঁওয়ের আকর্ষণ লুকিয়ে রয়েছে তার জীবনযাপনের সহজ ছন্দেও। পাহাড়ি ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর, উঠোন জুড়ে ফুলের বাগান, স্থানীয় মানুষের হাসিমাখা আতিথেয়তা সব মিলিয়ে এখানে ভ্রমণ কেবল দর্শন নয়, এক গভীর অনুভূতির অভিজ্ঞতা। পর্যটকেরা চাইলে গ্রামবাংলার সহজ জীবনযাপনকে কাছ থেকে দেখতে পারবেন, স্থানীয় রান্নার স্বাদ নিতে পারবেন, এমনকি পাহাড়ি সন্ধ্যার নীরবতায় বসে শুনতে পারবেন প্রকৃতির নিজস্ব সুর। এই আন্তরিক, অমলিন গ্রামজীবনই গেরিগাঁওকে অন্য পাহাড়ি গন্তব্যগুলির ভিড় থেকে আলাদা করে দেয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের