গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার রান্নায় একটু নতুন স্বাদ আনতে চাইলে বানিয়ে ফেলুন আলু বেগুন মশলা ফ্রাই। ঘরে থাকা আলু, বেগুন আর সাধারণ কয়েকটি মশলা দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। মশলার গন্ধে মাখামাখি এই রেসিপি গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। অল্প সময়েই সহজ পদ্ধতিতে বানানো যায় এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

আলু

বেগুন

পেঁয়াজ

আদা বাটা- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো- স্বাদমতো

জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো- আধ চা চামচ করে

গোটা জিরে- আধ চা চামচ

নুন ও তেল- পরিমাণমতো

কাঁচালঙ্কা

ধনেপাতা

প্রণালী

প্রথমে আলু ও বেগুন ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। পেঁয়াজ দিতে চাইলে এবার দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন। এবার কড়াইয়ে আলুর টুকরো দিয়ে নুন মিশিয়ে কয়েক মিনিট ভাজুন। আলু কিছুটা নরম হলে বেগুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে সবজি কড়াইয়ে লেগে না যায়। আলু ও বেগুন সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভেজে নিন। সবজিতে হালকা মুচমুচে ভাব এলে উপর থেকে কাঁচালঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আলু বেগুন মশলা ফ্রাই। গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের