দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির দুপুরের খাবারে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি থাকে মনের মতো কোনও পদ, তবে খাওয়াটা একেবারে জমে যায়। মাছ-মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু স্বাদ বদলাতে বানিয়ে নিন খাঁটি বাঙালি ঘরানার চিংড়ি দিয়ে কচুর রসা। কচুর নরম টেক্সচার আর চিংড়ি মাছের মিষ্টি স্বাদ মিলে তৈরি হয় এই জাদুকরী যুগলবন্দি। এই পদ পাতে থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।

উপকরণ

৫০০ গ্রাম কচু, ৮টি বড় চিংড়ি, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ রসুন বাটা, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চা-চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা-চামচ ধনে গুঁড়ো, ১ চা-চামচ জিরে গুঁড়ো, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ৫-৬টি কাঁচা লঙ্কা, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, ৪ টেবিল চামচ সয়াবিন তেল।  

পদ্ধতি

প্রথমে কচুর খোসা ভালভাবে ছাড়িয়ে দুই টুকরো করে কেটে ধুয়ে নিন। চিংড়িও পরিষ্কার করে রাখুন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করুন।চিংড়ির সঙ্গে সামান্য জল বেরোলে আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কচু দিয়ে দিন। কড়াই ঢেকে মাঝারি আঁচে কচু রান্না হতে দিন। এরপর কচু সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও জিরে গুঁড়ো দিয়ে ভালভাবে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি দিয়ে কচুর রসা।

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ