বিষ্ণুপুর গ্রামের এক চালার ছোট দুর্গা প্রতিমা ওরা গড়েন বিনে পয়সায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: ভারত – বাংলাদেশ সীমান্তের ২০০ মিটারের মধ্যে বিষ্ণুপুর গ্রাম। ছোট্ট এই প্রত্যন্ত গ্রামে একচালার ছোট প্রতিমা পুজো হয়ে আসছে বরাবর। অথচ এখানকার বৃদ্ধিরাই কলকাতার কুমোরটুলি (Kumartuli) এবং বিভিন্ন মৃত শিল্পালয় শহরের নামিদামি মণ্ডপে প্রতিমা গড়ে দর্শনার্থীদের ভিড় বাড়ান। কলকাতা বা বড় বড় শহরের নামিদামি পূজা মণ্ডপে এই প্রত্যন্ত গ্রাম থেকে ঠাকুর দেখতে যাওয়া সম্ভব হয় না। এই গ্রামেরই কয়েকজন শিল্পী কাজের ফাঁকে সারাবছর ধরে তৈরি করেছেন অপূর্ব এক দুর্গা পরিবার এবং গ্রামের মানুষের কথা ভেবে নেয়নি কোন পারিশ্রমিকও। প্রতিমা তৈরি হয়েছে একেবারে বিনা পয়সায়। এতে খুশি এই প্রত্যন্ত গ্রামের মানুষজন।

বিষ্ণুপুর (Bishnupur) সীমান্তে সাধারণত এক চালির ছোট দুর্গা প্রতিমা পুজো হয় ।এই গ্রামের কিছু ছেলে কলকাতাতে সারা বছর প্রতিমার কাজ করে ।অনেক দামি ও বড়ো আর্টের প্রতিমা তৈরী হয় ও শহর তলিতে পুজো হয়।গ্রামের মানুষজন কোন দিন সুদূর কলকতাতে যেতে পারে না ।সেই কথা ভেবে ওরা গ্রামের মানুষ ও পরিবারের জন্য বিনা পয়সাতে এই দুর্গা প্রতিমা করে আবার কুমোরটুলিতে কাজে চলে গেছেন ।

তাদের তৈরি সেই প্রতিমা পুজিত হবে পুজোর চার দিন। আর তাকে ঘিরেই ওই গ্রামের মানুষেরা মেতে উঠবেন দুর্গাপুজোর (Durga Puja) আনন্দে।গ্রামের মানুষদের পুজোর কদিন আনন্দে মাতিয়ে রাখতে বিষ্ণুপুর সীমান্তে প্রতিমা গড়ার কারিগরদের এ এক সত্যিই অনন্য প্রয়াস। যা প্রতি বছর হয়ে আসছে নিঃশব্দে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস