বারুইপুরে মা কালিকা শিবানীকে দেওয়া হয় আমিষ ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, বঙ্গে কালী পুজো। দেবীর পীঠস্থান এই বঙ্গে বহু স্থানেই রয়েছে। বলা যেতে পারে দেবীপীঠের মাহাত্ম্যই জন্যই এই বঙ্গদেশ। এছাড়া নানা ঐতিহাসিক স্থান তো আছেই। বঙ্গদেশের মধ্যে কলকাতা হল কালীক্ষেত্র। এই তিলোত্তমার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বহু প্রাচীন কালীমন্দিরের ইতিহাস। রয়েছে, কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো মন্দির।

কালীঘাটের কালী কলকাতার অধীশ্বরী হলেও অন্যান্য মন্দিরের দেবী কালিকা কলকাতার ইতিহাসকে আরও সমৃদ্ধ করে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রয়েছে দেবী কালিকার এক পীঠস্থান, যা শিবানীপীঠ নামে পরিচিত। এই পীঠস্থান প্রতিষ্ঠা করেন সেই অঞ্চলের ভট্টাচার্য বাড়ির পূর্বপুরুষরা। যা আজ এক অতি মাহাত্ম্যপূর্ণ স্থান হিসাবে বঙ্গে বিরাজমান।
১৩০০ বঙ্গাব্দ নাগাদ বারুইপুর অঞ্চলের জমিদার রমেন্দ্র রায়চৌধুরী তাঁদের বংশের কুলদেবতার সেবার জন্য ব্রাহ্মণ নিয়ে আসেন লক্ষ্মীকান্তপুরের গোকর্ণি থেকে। সেই ব্রাহ্মণদের তিনি তাঁর জমিদারিতে বসবাসের ব্যবস্থা করে দেন। সেই থেকে এই অঞ্চলে একটি পাড়ার নাম হয় ‘ভট্টাচার্য পাড়া।’ সে অঞ্চলে ভট্টাচার্য ব্রাহ্মণরা থাকতে শুরু করেন। অক্ষয়কুমারের নাতনি নিরুপমাদেবী এবং জ্যেষ্ঠ পুত্রবধূ অনুরূপাদেবী স্বপ্নাদেশ পান যে, তাঁদের বাড়ির পাশের পুকুরে দেবীর ঘট রয়েছে। সেই মতো তাঁরা সেই পুকুর থেকে দেবীর ঘট তোলেন।
এরপর প্রতিষ্ঠীত হয় মন্দির। দেবী বিগ্রহের প্রথম নাম ছিল মা ভবানী। কিন্তু পরবর্তীকালে দুর্গাদাসবাবু স্বপ্নাদেশ পান যে তাঁর মেয়ের নামে মা কালিকার নাম রাখতে। সেইমতো শিবানীর নামেই মায়ের নাম হয়।
দেবী বিগ্রহটি সম্পূর্ণ নিমকাঠের তৈরি এবং উচ্চতা প্রায় চার ফুট। বিগ্রহটি তৈরি করেন বারুইপুরেরই এক স্থানীয় শিল্পী। তিনি বিগ্রহটি তৈরি করে মাকে মাথায় করে নিয়ে আসেন। আগে যে স্থানে দুর্গাপুজো হত সেখানেই দেবীর মন্দির তৈরি করেন দুর্গাদাস ভট্টাচার্য। ১৯৬৬ সালের কালীপুজোর দিন প্রতিষ্ঠিত হন মা শিবানী। এই দেবীকে প্রতিষ্ঠা করেন দুর্গাদাস ভট্টাচার্য। দেবীকে নিত্য আমিষ ভোগই নিবেদন করা হয় বলে জানালেন শুদ্ধস্বত্ত্ব ভট্টাচার্য। ভোগে থাকে সাদাভাত, ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস ইত্যাদি। অতীতে বলিদান হলেও এখন সেই প্রথা বন্ধ। এই পীঠস্থানে কালী বিগ্রহ ছাড়া পারিবারিক নারায়ণ, গোপাল আর দুটি শিব মন্দির রয়েছে।

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি