২ দিনে ৪৭ হাজার কোটি টাকা ক্ষতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের

Share:

নিজস্ব প্রতিনিধি : রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের জেরে মুখ থুবড়ে পড়ল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। বৃহস্পতি ও শুক্রবার দুদিনে ৪৭ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হল ব্যাঙ্ককে। শেয়ার বাজারের দরও ১৩ শতাংশ পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার কোটাক মহিন্দ্রার শেয়ার বাজারে পতন হয়। বৃহস্পতিবার কোটাক মহিন্দ্রার শেয়ারের দর ১০ শতাংশ কমে যায়। শুক্রবার শেয়ারের দর ২ শতাংশ কমে যায়। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা আসার আগে গত বুধবার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সম্পত্তি ছিল ৩ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। দুই দিনে এই ব্যাঙ্কের সম্পত্তি ৩ লক্ষ ১৯ হাজার কোটি টাকা হয়ে যায়।বিনিয়োগকারীরা টাকা তুলে নেওয়ায় ব্যাঙ্কের ৪৭ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু বৃহস্পতিবারই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সম্পত্তির পরিমাণ ৩৬ হাজার কোটি টাকা কমে যায়। সম্পত্তির পরিমাণ কমে যাওয়ায় এখন আর কোটাক মাহিন্দ্র ব্যাঙ্ক দেশের চতুর্থ বড় ব্যাঙ্ক নয়। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের জায়গা এখন নিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

উল্লেখ্য, দুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, কোটাক মাহিন্দ্র ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি কাঠামো সন্তোষজনক নয়। ফলে গ্রাহকদের তথ্যে গোপনীয়তা বজায় রাখা যাচ্ছে না। এরপরই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়, নতুন করে অ্যাকাউন্ট খোলা ও অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড দিতে পারবে না। তবে এতে ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। বেসরকারি ব্যাঙ্কটি পরিষেবা দিতে যেতে পারবে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের