সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দেখানোর নাম করে এক পড়ুয়াকে পাচারের অভিযোগ! কাঠগড়ায় বাংলাদেশের এক গাড়ির চালক। গতকাল, শুক্রবার সকালবেলায় মাসির বাড়ি যাওয়ার নাম করে ওই চালকের গাড়িতে ওঠে বছর ১৩-র পড়ুয়া সুমাইয়া খাতুন। ওই চালক প্রথমে তাকে বলে ভারত-বাংলাদেশ সীমান্ত দেখাবে। তাতে ওই পড়ুয়া রাজি হয়। তারপর অভিযুক্ত চালক পানীয় জলের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে সুমাইয়াকে খাইয়ে দেয়। অচৈতন্য অবস্থা সোজা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া থানা দিয়ে ভারতে তারালি সীমান্তে তাকে নিয়ে এসে ফেলে রেখে চলে যায় অভিযুক্ত চালক।

পড়ুয়ার জ্ঞান ফিরলে সে দেখে অচেনা জায়গায় চলে এসেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নজরুল সর্দারের বাড়ির সামনে শুয়ে থাকে সে। এমন মেয়েকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যান নজরুল সর্দার। তখন তাকে তুলে সুস্থ সেবা করে গতকাল, শনিবার দুপুরবেলায় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের খবর দেয়। পাশাপাশি শোরুম নগর থানার পুলিশকে খবর দেন নজরুলবাবু। খবর পেয়ে নজরুলবাবুর বাড়িতে যায় বিএসএফের জওয়ান ও পুলিশ।

আরও পডুন: চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

যৌথভাবে গ্রামবাসীরা সাক্ষী দিয়ে তাদের হাতে সুমাইয়াকে তুলে দেয়। তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বিএসএফ-কে জানায় ছোট্ট সুমাইয়া। এমনকি পাচারকারী গাড়ির চালক সত্যজিৎ মণ্ডলের নামও বলে সে। এইভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের কথা শুনে আতঙ্ক ছড়িয়েছে নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আপাতত সীমান্তরক্ষী বাহিনীর কাছেই রয়েছে ওই বাংলাদেশি পড়ুয়া। খুব শীঘ্রই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপরে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে সুমাইয়াকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের