ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আর্জিতে সাড়া দিয়ে আপাতত নতুন করে যুদ্ধের পথে হাঁটবে না আমেরিকা ও ইজরায়েল। ইরানের উপর নতুন করে কোনও হামলা চালানো হবে না, এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তেহরান ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ হামলা না চালাতে আর্জি জানিয়েছে। আপাতত কথার মাধ্যমে আমেরিকা ও ইরানের মধ্যে থাকা সমস্যা দূর করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, কাতার, মিশরের মতো দেশগুলি। তাই আলোচনার মাঝে কোনও নতুন করে হামলার পরিকল্পনা নেই বলেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা এখন পুরোপুরি প্রস্তুত ও সামরিক শক্তি সুসজ্জিত। এমন এক সামরিক শক্তি ও সক্ষমতা নিয়ে আমেরিকার সেনারা তৈরি রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। তা সত্ত্বেও, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যেন কোনও আক্রমণ না চালানো হয়। কারণ একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে ও সম্পূর্ণভাবে উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এই অনুরোধের প্রেক্ষিতে বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি নতুন করে হামলা চালানোর পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত একটাই, যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষর করতে হবে।’]

আরও পডুন: পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল আমেরিকা বোধহয় তেহরানের উপর ভয়াবহ হামলা চালাতে পারে। কারণ আরব সাগরে নিজেদের শক্তি বাড়াচ্ছিল ওয়াশিংটন। ইরানের চারপাশে একাধিক যুদ্ধবিমান ও বি-২ বোম্বার এনে রেখে দিয়েছিল আমেরিকা। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এই মত অবস্থায় ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন কাতার, মিশরের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা। যে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আর তাতেই আপাতত রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়