মা মহাকালীর দশটি হাত দশটি পা ,শিবের কোন অস্তিত্ব নেই, প্রধান প্রসাদ শোল মাছের টক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: রক্ত উৎস্বর্গের মধ্য দিয়ে শুরু হল দশমাথার মহাকালী পুজো। প্রধান প্রসাদ শোল মাছের টক।কালীমূর্তিতেও এখানে কিছুটা বিশেষ অর্থ রয়েছে। দেবীর ১০ মাথা, দশ হাত ও ১০ পা রয়েছে। প্রতিমায় শিবের কোন অস্তিত্ব নেই।ইতিহাস বিজড়িত প্রথা মেনে দিনের আলোয় পূজিতা হল দশ মাথার এই কালী মাতা। যা মহাকালী নামে পরিচিত। বলি প্রথা ও শোল মাছের টক বিশেষ প্রসাদ।

১৯৩০ সাল, দেশে তখন ইংরেজদের রাজত্ব। সারাদেশের সঙ্গে মালদাতেও সাধারণ মানুষের ওপর চরম অত্যাচার চালিয়েছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ শাসকদের সেই অত্যাচার সহ্য করতে পারছিল না মালদার শহরবাসীও। সেই সময় গঙ্গা বাগ এলাকার কিছু মানুষ ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন। কিন্তু নানা বিধ অস্ত্রে সজ্জিত বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে লাগবে শক্তি আর সাহস। শারীরিক ভাবে নিজেদের সুদৃঢ় করে তুলতে সেই মানুষেরা একটি ব্যায়ামাগার নির্মাণ করেন।

একই সঙ্গে নিজেদের মনকে শক্ত করতে শুরু করেন কালীর আরাধনা। শক্তির আরাধনায় তাদের আরাধ্য ছিলেন দশ মাথা মহাকালি। সেই থেকে এখনো হয়ে আসছে এই মহাকালি পুজো। তবে পুড়াটুলি থেকে পুজোর স্থান পরিবর্তন হয়ে এসেছে ইংরেজবাজার শহরের গঙ্গাবাগে। সারা জেলায় এই পুজো ১০ মাথার কালী নামে পরিচিত। আজ চতুর্দশীর দিন ধুমধাম করে পূজিতা হয় এই দেবী।

কালীমূর্তিতেও এখানে কিছুটা বিশেষ অর্থ রয়েছে। দেবীর ১০ মাথা, দশ হাত ও ১০ পা রয়েছে। প্রতিমায় শিবের কোন অস্তিত্ব নেই। দেবীর পায়ের তলায় রয়েছে অসুরের কাটা মুন্ডু। প্রতিহাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র।
সেই মত আজ মালদা শহরের ফুলবাড়ী থেকে প্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় গঙ্গাবাগ এলাকায় পুজা মন্ডপে। ওড়িশার ঢোলক বাজনা, নবদ্বীপের কীর্তন দল সহ বিভিন্ন বাদ্য যন্ত্র সহকারে গোটা শহর জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর মহাকালির আরাধনায় ব্রত হন ভক্তরা।

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা