কেন পিছন থেকে চক্ষুদান করা হয় আগমেশ্বরীর ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপে অনুমানিক ৪০০ বছর আগে (মতান্তরে ৬০০ বছর) আগমেশ্বরী কালী মাতার পুজো শুরু হয়। কথিত আছে, সপ্তদশ শতকে তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজো শুরু করেছিলেন। জানা যায়, সে সময় কোনো মাতৃ মূর্তিতে পুজো করার প্রচলন না থাকায় তিনি মা কালীর আছে বায়না করেছিলেন সাকার রূপে দেখা দেওয়ার জন্য। এরপর এক রাতে মা কালী তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ভোরবেলা প্রথম যে মহিলাকে তিনি দেখতে পাবেন তিনিই মা কালী। পরের দিন ভোরে কৃষ্ণানন্দ খোলা চুলে এক কালো বর্ণের গোয়ালিনীকে  ডান পা সামনে এগিয়ে ও হাত তুলে ঘুঁটে দিতে দেখেন। ঐ রূপ দেখে কৃষ্ণানন্দ দেবীর দেওয়া স্বপ্নের কথা মনে করে তাঁকেই দক্ষিণাকালী রূপে চিনতে পারেন। এই ছবিটিই মানসপটে এঁকে গঙ্গামাটি দিয়ে মাতৃমূর্তি গড়েছিলেন কৃষ্ণানন্দ আর তাঁর এই মূর্তিই পরবর্তীকালে দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই থেকেই প্রচলিত প্রথানুসারে নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় কৃষ্ণানন্দ আগমবাগীশের সাধনস্থলে এখনও এই কালীমূর্তি পুজো হয়ে আসছে।

আশ্চর্যের বিষয়, বহু বছর ধরেই মৃৎশিল্পীরা মূর্তির পিছন থেকে দেবীর চোখ এঁকে থাকেন। এ বিষয়ে মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রচলিত নিয়মানুসারে মায়ের মুখ না দেখেই চক্ষুদান করে আসছেন তারা। জনশ্রুতি আছে, তন্ত্রমতে না করে বৈষ্ণব মতে পুজো হয় আগমেশ্বরী কালী মায়ের। পুজো ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট নিষ্ঠা ও ভক্তি রয়েছে। তন্ত্রমতে কারণবারি হল কালীপুজোর অন্যতম উপকরণ, তবে বৈষ্ণব মতে পুজো হওয়ায় এই পুজোতে কারণবারির ব্যবহার নিষিদ্ধ বলে জানা গেছে।

এই পুজোর একটি বিশেষত্ব হল, গোপালের মূর্তি সামনে রেখে আগমেশ্বরী মায়ের পুজো হয়। আরও জানা গিয়েছে যে, প্রাচীন কালে আগমেশ্বরী কালীকে ভয়ঙ্কর রুদ্রমূর্তিতে পুজো করা হত। লোকমুখে এই কাহিনী বিশেষ প্রচলিত। শোনা যায়, নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র আগমেশ্বরী কালীকে একবার স্বপ্নে ওই ভয়ঙ্কর রুদ্রমূর্তিতে দেখেছিলেন। কালীপুজোর রাতে মাতৃমূর্তিতে পুজো হলেও মায়ের ছবি ও ঘটে নিত্য সেবা প্রত্যহ চলে।

মালদায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে

আড়াই মিনিটে মিলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন, আধুনিকতার ছোঁয়া পাতালপথে

এখনই বড় পদক্ষেপ নয়, ভোট-পরবর্তী হিংসায় উস্কানি মামলায় পরমব্রতকে রক্ষাকবচ দিল হাই কোর্ট

কর্মরত শিক্ষকদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

দুরন্ত এক্সপ্রেসের টয়লেটে ধোয়া হচ্ছিল বাসন! হাতানাতে ধরা পড়ল IRCTC-কর্মী

‘ডন ৩’ নিয়ে বিতর্ক তুঙ্গে, ফারহান-রণবীরের বিবাদ মেটাতে এবার আসরে সলমান খান

মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ঘরের ওপর গাছ পড়ে মৃত ৪

স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ, বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছল সিআইডি

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

আমেরিকা-ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই সস্তা হল তেলের দাম

তৃণমূলের অত্যাচারে ‘গোপাল’ হাতে বাড়িছাড়া হয়েছিলেন, ৫ বছর পর ঘরে ফিরলেন পারমিতা

‘‌আমার কাছে দুবাই–লন্ডন–সিঙ্গাপুর থেকে ফোন আসছে’‌, কেন?‌ বড় দাবি দিলীপের