আমেরিকা-ইরান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই সস্তা হল তেলের দাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আমেরিকা ও ইরান। যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে দুই দেশ একটি নতুন খসড়া সমঝোতায় পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার পথও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে এবং তেলের দাম কমতে শুরু করেছে।

মধ্যস্থতাকারীদের উদ্যোগে হওয়া প্রস্তাবিত এই সমঝোতার বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানা গিয়েছে। মধ্যস্থতাকারীদের উদ্যোগে হওয়া প্রস্তাবিত এই সমঝোতার আওতায় বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত এই চুক্তিতে ওয়াশিংটন ও তেহরানের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি।

আরও পড়ুন: শাশুড়ি-বৌমার চুলোচুলি ,বৃদ্ধার চুলের মুঠি ধরে মার পুত্রবধূর

যুদ্ধবিরতি আলোচনা এগোনোর খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নেমে আসে। শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। শতাংশের হিসেবে এই পতন প্রায় ০ দশমিক ৩৭শতাংশ। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ডলারে নেমে এসেছে। এতে প্রায় ০ দশমিক ৭১ শতাংশ দরপতন হয়েছে।

আগস্ট ডেলিভারির জন্য নির্ধারিত ব্রেন্ট তেলের দামও কিছুটা কমেছে। এদিন এর মূল্য ৪৬ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে লেনদেন হতে দেখা গেছে। এর আগে অবশ্য পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এলাকায় একটি সামরিক স্থাপনায় আমেরিকার নতুন হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে বেড়ে যায়। ওইদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে ওঠে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধবিরতি পরিস্থিতির ওপরই আগামী কয়েক সপ্তাহে জ্বালানি বাজারের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র