তৃণমূলের অত্যাচারে ‘গোপাল’ হাতে বাড়িছাড়া হয়েছিলেন, ৫ বছর পর ঘরে ফিরলেন পারমিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: তৃণমূলের অত্যাচারে একবস্ত্রে পরিবার সহ ঘরছাড়া হতে হয়েছিল বিজেপি নেত্রীকে। বিজেপি করার জন্য ৫বছর আগে তৃণমূলের কাছে হেনস্থা হয়ে গৃহদেবতা গোপালকে কোলে নিয়ে ঘর ছেড়েছিলেন হাড়োয়া ব্লকের গোপালপুর-১ পঞ্চায়েতের হাড়োয়া-১ মণ্ডলের নেত্রী পারমিতা দাস। কিন্তু ঘরছাড়ার সময়ে প্রতিজ্ঞা করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে তবে বাড়িতে ফিরবেন। এবার বাংলায় এসেছে বিজেপি। কথামতো নিজের ঘরেও ফিরেছেন পারমিতা। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক।

জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল তাঁর পরিবার ও বাড়ির ওপরে হামলা চালিয়েছিল। যার জেরে আতঙ্কে বাড়ির সবাইকে নিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন হাড়োয়া-১ মণ্ডলের নেত্রী পারমিতা দাস। গৃহদেবতা গোপালকেও কোলে নিয়ে ঘর ছেড়ে গিয়েছিলেন। অভিযোগ, তাঁর গোপালপুর গ্রামের বাড়িতে তৃণমূলের শতাধিক সমর্থক হামলা চালিয়েছিল। বিজেপি করতেন বলে নিশানা করা হয়েছিল তাঁকে। বিজেপি নেত্রীর ছেলেকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। পুলিশের কাছে তখন অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ জমা পর্যন্ত তখন নেয়নি। বাধ্য হয়ে বনগাঁতে ননদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে ২০৮ আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পরেই ঘরছাড়াদের ফেরানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেইমতো বৃহস্পতিবার পরিবারকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন পারমিতা। বাড়িতে এসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ৫ বছর আগে বাড়িতে তৃণমূলের করা হামলার চিহ্ন আজও রয়েছে। এদিন তিনি বলেন, বিজেপি করতেন বলে তৃণমূলের সমর্থকরা তাঁদের ওপর অকথ্য অত্যাচার করেছে। ভয়ে তাঁর ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষাও দিতে আসতে পারেনি। সংকল্প ছিল বিজেপি ক্ষমতায় এলে তবেই ঘরে ফিরবেন, অবশেষে ঘরে ফিরতে পেরে খুশি পারমিতাদেবী।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে