মালদায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: মালদার বিজেপি নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু কী কারণে এই হামলা?

রাজ্যে পালবদলের পরে নিজের স্বার্থে অনেক তৃণমূল কর্মী সমর্থক এবং নেতা বিজেপিতে যোগদান করতে চাইছেন। যদিও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রথমে জানিয়েছিলেন ৩ মাস এই ধরনের যোগদান করানো হবে না। অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির অভিযোগ, রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপি কর্মীর ওপর হামলা করেছে।

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে খাবার খাচ্ছিলেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। সেখানেই আচমকাই পিছন থেকে তাঁর ওপরে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। দোকান থেকে টেনে বের করে রূপেশকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করার জেরে মাথাও ফেটে যায় রূপেশ আগরওয়ালের। তাঁর চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। দোকানদারও বেরিয়ে আসে। সবাইকে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন বিজেপি নেতা। সঙ্গে সঙ্গে তাঁকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অবস্থা খারাপ হয়েছে।

আক্রান্ত বিজেপি নেতার অনুগামীদের দাবি, যে সব তৃণমূল নেতা এত দিন জমি দখল, তোলাবাজি করে এলাকায় সন্ত্রাস ছড়িয়েছেন, ক্ষমতার পালাবদলের পরে এখন তাঁরা বিজেপিতে আসতে চাইছে। কিন্তু এদের দলে নেওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছেন রূপেশ। তাতেই অনেকে ক্ষিপ্ত হয়ে এই হামলা করেছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে