বালুরঘাটের এই গ্রামে কালীপুজো হয় ভরদুপুরে

সে সময় প্রতিমা ছিল নিমকাঠের। কিন্তু সেটিতে ঘুন ধরার জন্য এক সময় বেনারস থেকে কষ্টি পাথরের শ্যামা-সুন্দরীর গড়ে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তাও বেশ কয়েক শতাব্দী আগে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: ঘোর কৃষ্ণবর্ণা উগ্রচণ্ডা রূপ নয়, গলায় নরমুণ্ডের মালাও নেই, নেই কোমরবন্ধে কাটা হাত, না কোনও নগ্ন রূপে এক ভয়ঙ্করী মূর্তি। দক্ষিণ দিনাজপুর জেলার বাউলের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত কালী মায়ের রূপ সৌম্য। সম্পূর্ণ শ্যামবর্ণ। ঠিক যেন ঘরের মেয়ে। তিনি শ্যামা-সুন্দরী নামে পরিচিত। প্রায় ৫০০ বছরের পুরনো এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, কালীপুজোর আয়োজন করা হয় ভরদুপুরে।

মন্দিরটি আসলে স্থানীয় চ্যাটার্জি পরিবারের। পরিবারের সদস্যরাই পুজোর আয়োজন করে। কথিত আছে, বহু প্রজন্ম আগে পরিবারের কর্তাকে স্বপ্নাদেশ দিয়েছিল শ্যামা-সুন্দরী। সকাল হতেই পরিবারের কর্তা স্বপ্নে দেখা পুকুর পাড়ে গিয়ে দেবীমূর্তি দেখতে পান। এক মুহুর্ত দেরি না করে সেই মূর্তি পুকুর থেকে তুলে নিয়ে এসে পুজো শুরু করেন। পরে চ্যাটার্জি পরিবারের তরফে বিরাট পুকুরের ধারে প্রায় কয়েক বিঘা জমির ওপর গড়ে তোলা হয় মায়ের মন্দির। সে সময় প্রতিমা ছিল নিমকাঠের। কিন্তু সেটিতে ঘুন ধরার জন্য এক সময় বেনারস থেকে কষ্টি পাথরের শ্যামা-সুন্দরীর গড়ে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তাও বেশ কয়েক শতাব্দী আগে।

প্রত্যেক বছর কালীপুজোর দিন দক্ষিণ দিনাজপুর জেলার বাউলের রামকৃষ্ণপুর গ্রামে চ্যাটার্জি পরিবারের পঞ্চমুন্ডির উপর অধিষ্ঠিত শতাব্দী প্রাচীন কষ্টি পাথরের তৈরি শ্যামা-সুন্দরীর পুজো হয় দিনের বেলায়। পরিবারের সদস্যরা জানান, সন্ধের পর মন্দির প্রাঙ্গণে আলো জ্বালানোয় রয়েছে নিষেধাজ্ঞা। তাই ভরদুপুরে করা হয় পুজোর আয়োজন। রাতে বাড়িতে সোয়া আড়াই হাতের মাটির প্রতিমায় অমাবস্যার পুজো হয়। দুই পুজোতেই দু’টি করে পারিবারিক পাঠা বলি দেওয়ার রীতি রয়েছে। এছাড়াও শতাব্দী প্রাচীন জাগ্রত এই দেবীর কাছে গ্রামের মানুষও মানত করে পাঠা বলি দেয়। মায়ের ভোগে থাকে, ফল, লুচি, সুজি। রাতের পুজোয় থাকে পাঠার মাংসের মেটে চচ্চড়িও।

কথিত আছে, দেবী শ্যামা-সুন্দরীর কাছে মানত করে কোনও কামনা করলে তা পূরণ হয়। স্বাভাবিক ভাবে এই পুজোকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়। প্রতিবারই তাঁদের জন্য প্রসাদের বন্দোবস্ত করে চ্যাটার্জি পরিবার। এবারও তার অন্যথা হবে না বলেই জানিয়েছেন। তবে কোভিড আবহে লোক-সমাগম যাতে কম হয় সেই ব্যবস্থাই করছেন তাঁরা। তবে এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের মেজাজে বাউলের দক্ষিণ রামকৃষ্ণপুরের বাসিন্দারা।

 

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?