এই মুহূর্তে

স্মার্টফোন ক্যামেরার গুণমান নিয়ে লড়াই, লঞ্চের আগেই প্রকাশ্যে গুরুত্বপূর্ণ ফারাকগুলি

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক স্মার্টফোন ফটোগ্রাফিতে AI ও ইমেজ প্রসেসিং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ক্ষেত্রেই অ্যাপল ও স্যামসাং-দুই টেক জায়ান্টের দৃষ্টিভঙ্গি আলাদা পথে এগোচ্ছে। দু’জনেই উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করলেও, ছবির আউটপুট ও ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে তাদের ফোকাসে স্পষ্ট পার্থক্য রয়েছে।

অ্যাপল তাদের কম্পিউটেশনাল ফটোগ্রাফি-কে আসন্ন A19 Pro চিপের সঙ্গে আরও শক্তিশালী  ভাবে একত্রিত করেছে। এর মূল লক্ষ্য হলো স্বাভাবিক রঙ, বাস্তবসম্মত টোন এবং সব পরিস্থিতিতে একই ধরনের কনসিস্টেন্ট রেজাল্ট দেওয়া। ব্যবহারকারী ছবি তোলার সঙ্গে সঙ্গেই একটি ব্যালান্সড ও প্রস্তুত আউটপুট পেয়ে যান, যেখানে অতিরিক্ত এডিটিং বা ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন প্রায় থাকে না। অ্যাপলের ক্যামেরা দর্শন অনেকটাই “পয়েন্ট অ্যান্ড শুট”-যেখানে প্রযুক্তি নীরবে কাজ করে, আর ফলাফল হয় চোখে আরামদায়ক ও ন্যাচারাল।

অন্যদিকে, Samsung Galaxy S26 Ultra-এ গুরুত্ব দেওয়া হয়েছে আরও অ্যাডভান্সড AI ও শক্তিশালী প্রোভিজ্যুয়াল ইঞ্জিন-এর উপর। এখানে সফটওয়্যার-ভিত্তিক প্রসেসিংয়ের মাধ্যমে কালার, স্কিন টোন এবং ফাইন ডিটেলকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। স্যামসাংয়ের লক্ষ্য তুলনামূলকভাবে বেশি ডাইনামিক, শার্প ও ভিজ্যুয়ালি ইমপ্যাক্টফুল ছবি তৈরি করা, যা সোশ্যাল মিডিয়া বা ক্রিয়েটিভ ইউজের জন্য বেশ জনপ্রিয়।

সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় AI কাস্টমাইজেশনে। স্যামসাং ব্যবহারকারীদের বেশি নিয়ন্ত্রণ দেয়-ছবির লুক কেমন হবে, তা নিজের পছন্দ অনুযায়ী বদলানোর সুযোগ থাকে। অ্যাপল সেখানে স্বয়ংক্রিয় ও স্মার্ট প্রসেসিংয়ের উপর আস্থা রাখেবশেষ পর্যন্ত , কোনটি ভালো তা নির্ভর করে ব্যবহারকারীর পছন্দ  ফটোগ্রাফির স্টাইলের উপর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বস্তি নেই! ফের এক লাফে ৩২ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও

আর দিঘা-মন্দারমণি নয়,২ দিনের ছুটিতে এবার গন্তব্য হোক এই নির্জন দ্বীপ

দামি সাপ্লিমেন্ট নয়, ঘরে তৈরি প্রোটিনেই হবে বাজিমাত! ১৫ কেজি ওজন কমালেন ‘বর্ডার ২’-র অভিনেত্রী মোনা সিং

স্বস্তি! এক ধাক্কায় ৪০ হাজার কমল রুপোর দাম, সস্তা সোনাও, মুখে হাসি ফুটল ক্রেতাদের

Jio-র বড় ধামাকা! মাত্র 123 টাকার প্ল্যানে সব ফ্রি! কারা পাবেন এই সুবিধা?

গ্রাহকদের জোর ধাক্কা এয়ারটেলের, ১৭ হাজারের AI সুবিধা আর বিনামূল্যে মিলবে না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ